কলকাতা হাইকোর্টে গ্ৰুপ-সি পদে কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন শুরু হল

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে গ্ৰুপ-সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, বয়সসীমা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— 2026 – RG

পদের নাম— Stenographer, Grade – C
মোট শূন্যপদ— ২৫ টি।
শিক্ষাগত যোগ্যতা— যেকোনো সরকারি স্বীকৃত বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এরই সঙ্গে প্রার্থীদের টাইপিংয়ের দক্ষতা থাকা প্রয়োজন। এছাড়া প্রার্থীকে বেসিক কম্পিউটার অপারেটিং জানতে হবে।

চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে

মাসিক বেতন— এই পদের ধার্য্য বেতন হল ২৮,৯০০/- টাকা থেকে ৭৪,৫০০/- টাকা পর্যন্ত।
বয়সসীমা— এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে। বয়স হিসেবে করতে হবে ১ জানুয়ারী, ২০২৪ তারিখ অনুযায়ী।

আবেদন পদ্ধতি— অফলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে হবে। একটি লিগ্যাল সাইজের (8.5″ x 14″) কাগজে অফিসিয়াল নোটিফিকেশনের নির্দেশ অনুযায়ী আবেদন ফরম্যাট তৈরী করে সেটিকে পূরণ করতে হবে। এরপর পূরণকরা আবেদনপত্রের সঙ্গে জরুরি কাগজপত্র যেমন- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র ইত্যাদি একসঙ্গে যুক্ত করতে হবে। এরপর প্রস্তাবিত আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে।

আবেদন ফি— তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের ৩০০/- টাকা, অন্যান্য প্রাথীদের ৮০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে পোস্টাল অর্ডারের মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ— ১৫ মার্চ, ২০২৪।

চাকরির খবরঃ রাজ্যে জেলাভিত্তিক ভলেন্টিয়ার নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন