SSC Group D: ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ! বাতিল হওয়া গ্রুপ ডি কর্মীদের এখনই ফেরাতে হবে না বেতন!

Published By: Madhumita Pal | Published On:
Share:

গ্রুপ ডি পদে বেআইনিভাবে নিয়োগ পাওয়া ১৯১১ জন প্রার্থীর চাকরি বাতিল হয়েছে সম্প্রতি। এর সাথে হাইকোর্টের নির্দেশ ছিল, চাকরি বাতিল হওয়া প্রার্থীদের বেতন ফেরত দিতে হবে। এদিকে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন গ্রুপ ডি প্রার্থীরা। তবে এবার স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

২০১৬ সালে এসএসসি গ্রুপ ডির নিয়োগ নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায়, ওএমআর শিট (উত্তরপত্র) জালিয়াতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে বহু গ্রুপ ডি প্রার্থীকে। এরপর এই সকল অযোগ্য প্রার্থীদের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি। স্কুল সার্ভিস কমিশনকে এর জন্য চব্বিশ ঘণ্টা সময় বরাদ্দ করেন তিনি। বিচারপতির নির্দেশ মেনে এসএসসি বেআইনি পথে নিয়োগ পাওয়া ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর সুপারিশপত্র বাতিল করে। বিচারপতির নির্দেশ ছিল, চাকরি বাতিল হওয়া গ্রুপ ডি কর্মীরা এরপর কোনোও সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না সাথে তাঁদের এতদিনের বেতন ফেরত দিতে হবে। পরবর্তীতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়ে গ্রুপ ডি কর্মীরা দাবি করেন, এতদিনের কষ্ট করে উপার্জন করা বেতন তাঁরা ফেরত দেবেন কেন।

চাকরির খবরঃ রাজ্যে ইন্ডিয়ান ওয়েলে কর্মী নিয়োগ

যদিও এদিনের শুনানিতে ডিভিশন বেঞ্চ বেতন ফেরতের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৩ মার্চ। সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চের বিচারপতিদের বক্তব্য, বেতন ফেরতের বিষয়টি তাঁরা আরও একবার পর্যবেক্ষণ করবেন। অতএব এখনই গ্রুপ ডি মামলাকারীদের বেতন ফেরত দিতে হচ্ছে না। প্রসঙ্গত গ্রুপ ডি মামলায় সিঙ্গল বেঞ্চের বাকি সিদ্ধান্তগুলি বজায় রেখেছে ডিভিশন বেঞ্চ। তবে বেতন ফেরত প্রসঙ্গে স্থগিতাদেশের নির্দেশ থাকায় বর্তমানে কিছুটা স্বস্তিতে গ্রুপ ডি মামলাকারীরা।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

ইন্ডিয়ান নেভিতে মাধ্যমিক পাসে অগ্নিবীর নিয়োগ, আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ