৫৮ হাজার শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করবে রাজ্য! নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

Published By: Debasish Ghosh | Published On:
Share:

একগুচ্ছ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু হল রাজ্যে। বাধা কাটিয়ে নিয়োগ পেতে চলেছেন অপেক্ষারত তরুণ-তরুণীরা। শীঘ্রই ৫৮ হাজার শূন্যপদে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আনার নির্দেশ পেল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সম্প্রতি এহেন নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ মতো পুজোর পরেই নিয়োগ পেতে পারেন যোগ্য চাকরিপ্রার্থীরা।

বুধবার প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ৫৮ হাজার শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য ২০১৬ ও ২০২০ সালের বিস্তারিত প্যানেল প্রকাশ করতে হবে। আগামী ৩ নভেম্বরের মধ্যে প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বাভাবিকভাবেই এই খবরে অত্যন্ত খুশি রাজ্যের চাকরিপ্রার্থী যুবক-যুবতিরা। উৎসবের মরশুমে হাইকোর্টের এই সিদ্ধান্তে চাকরি পাওয়ার পথ আরো সুগম হল তাঁদের।

আরও পড়ুনঃ ১২ হাজার শূন্যপদে ‘গ্রুপ- ডি’ কর্মী নিয়োগ রাজ্যে

২০১৬ এবং ২০২২ সালের প্রাথমিকের নিয়োগ প্যানেল প্রকাশ হওয়ার পর ৯৮ জন শিক্ষক বেআইনিভাবে নিযুক্ত হয়েছে বলে অভিযোগ ওঠে। সংশ্লিষ্ট বিষয়টি আদালতের সামনে তুলে ধরা হলে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ নির্দেশ দেয়, অভিযোগ ওঠা ৯৮ জনের জায়গায় নতুন যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে। বিচারপতির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। বুধবার সেই কেসের শুনানি ছিল আদালতে। আর শুনানিতে ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ, সিঙ্গল বেঞ্চের রায় অপরিবর্তিত থাকবে। পাশাপাশি ডিভিশন বেঞ্চের নির্দেশ, ৯৮ জন অযোগ্যদের সরিয়ে যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে। আর কিভাবে সেই নিয়োগ হবে সে বিষয়ে বিস্তারিত জানাবেন বিচারপতি অমৃতা সিনহা।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

চলতি সপ্তাহে টানা ৫ দিন ছুটি ঘোষণা নবান্নের, কোন দিন কি কারনে ছুটি, দেখে নিন 2nd SLST 2025 Document Verification: WBSSC এর উচ্চ মাধ্যমিক শিক্ষকদের ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হল WB DA Arrears: আগামী ১৮০ দিনের মধ্যে সমস্ত বকেয়া ডিএ মেটানো হবে, ঘোষণা নবান্নের WB Summer Vacation 2026: রাজ্যের স্কুলগুলোতে গরমের ছুটি ঘোষণা, কতদিন চলবে? WB Govt Holiday: এপ্রিল মাসে ছুটি ঘোষণা করল রাজ্য সরকার, ভোটের ছুটি 2026