Babita Sarkar: ববিতা সরকারের চাকরি বাতিল! চাকরি পেলেন অনামিকা, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Published By: Debasish Ghosh | Published On:
Share:

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির জেরে চাকরি পেয়েছেন অযোগ্য প্রার্থীরা। মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী চাকরি পেয়েছিলেন বেআইনি পথে। ঘটনাটি আদালতে খোলসা করেন চাকরিপ্রার্থী ববিতা সরকার। দোষী সাব্যস্ত হন অঙ্কিতা অধিকারী। আদালতের নির্দেশে চাকরি বাতিল হয় তাঁর। আর এবার সেই ববিতা সরকারের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

ঠিক কী ঘটেছে? কিছুদিন আগে ববিতা সরকারের চাকরি বাতিলের দাবি তুলে আদালতের দ্বারস্থ হন অনামিকা রায় নামক আর এক চাকরিপ্রার্থী। তাঁর অভিযোগ, এসএসসির আবেদন জানানোর সময় ববিতা সরকারের স্নাতকোত্তরের নম্বর বাড়িয়ে দেখানো হয়েছে। স্নাতক স্তরে ৮০০ তে ৪৪০ নম্বর পাওয়া ববিতা সরকারের শতাংশে নম্বর হয় ৫৫ শতাংশ। এদিকে ভুল অ্যাকাডেমিক স্কোর গণনায় তা দেখানো হয়েছে ৬০ শতাংশ। যার দরুণ অ্যাকাডেমিক স্কোরে এগিয়ে গিয়েছেন ববিতা।

আরও পড়ুনঃ বাতিল হবে না ৩৬ হাজার শিক্ষকের চাকরি

এই বিষয়টি সামনে রেখে আদালতের দ্বারস্থ হন অনামিকা। তাঁর দাবি, ববিতা র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে গেলে পরবর্তী চাকরিপ্রার্থী হিসেবে নাম উঠে আসবে তাঁর। অর্থাৎ চাকরির দাবিদার তিনিই। এর আগে বিচারপতি অঙ্কিতা অধিকারীর বেতনের টাকা, যা ববিতাকে দেওয়া হয়েছিল তা আলাদা করে সরিয়ে রাখার নির্দেশ দেন। এরপর এদিন মঙ্গলবার চাকরি বাতিল সংক্রান্ত স্পষ্ট নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি। এদিন বিচারপতি মধ্যশিক্ষা পর্ষদকে ববিতা সরকারের চাকরি বাতিল করার নির্দেশ দেন। পরবর্তী দাবিদার অনামিকা রায় এই চাকরিটি পাবেন বলেও নির্দেশ দিলেন তিনি।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন