কলকাতা হাইকোর্টে চাকরির সুযোগ, বাংলা ভাষা জানলে আবেদন করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশ পেয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ হাইকোর্টে বাংলা ভাষার ট্রান্সলেটর প্রয়োজন। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.- 11783-RG

পদের নাম- Translator
মোট শূন্যপদ- ৭ টি।
শিক্ষাগত যোগ্যতা- ইচ্ছুক আবেদনকারীকে ভারতের যেকোনো UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের একজন আইন স্নাতক (LL.B.) হতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কম্পালসারি বিষয় হিসেবে বাংলা এবং অন্য একটি বিষয় হিসেবে ইংরেজি থাকতে হবে।
মাসিক বেতন- ৫০,০০০/- টাকা।
বয়সসীমা- বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২৫ বছর থেকে তার উর্ধে হতে হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে সেন্ট্রাল ব্যাঙ্কে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- লিগ্যাল সাইজ (8.5″ X 14″) -এর প্লেন কাগজে আবেদনটি হয় সুন্দরভাবে হাতে লিখে অথবা টাইপ করতে হবে। উক্ত আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র সহ অন্যান্য জরুরি কাগজপত্রগুলি একত্রে করে একটি মুখবন্ধ খামে ভরতে হবে। উক্ত খামটি কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট ড্রপবক্সে জমা করতে হবে।

আবেদন ফি- প্রত্যেক আবেদনকারীকে ভারতীয় পোস্টাল অর্ডার দ্বারা ৬০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পরের যেকোনো তারিখে পোস্টাল অর্ডার কিনে রেজিস্ট্রার জেনারেল, হাইকোর্ট, কলকাতার পক্ষে ড্র করতে হবে এবং কলকাতার GPO-তে জমা দিতে হবে।

নিয়োগ পদ্ধতি- ৪০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ১০ নম্বরের মৌখিক পরীক্ষা অর্থাৎ মোট ৫০ নম্বরের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ- ৬ জানুয়ারি, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন