উপযুক্ত প্রশিক্ষণ নেই, ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Published By: Debasish Ghosh | Published On:
Share:

২০১৪ সালে প্রাইমারি টেট অনুযায়ী ২০১৬ সালে নিয়োগ কর্মসূচি গ্রহণ করা হয়। সে বছর প্রাথমিকে নিয়োগ পেয়েছিলেন প্রায় ৪২ হাজার ৫০০ জন শিক্ষক। অভিযোগ, সেবারের নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক বেনিয়ম হয়েছিল। এই নিয়োগ পাওয়া শিক্ষকদের মধ্যে ছিলেন ৩৬ হাজার অপ্রশিক্ষণ প্রাপ্তরা। বিষয়টি নিয়ে মামলা চলে। সেই মামলার শুনানিতে এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন।

পাশাপাশি, এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ জানিয়েছে, তালিকায় নাম থাকা প্রার্থীরা আগামী চার মাস প্যারাটিচারের বেতন নিয়ে কাজ করতে পারবেন। এছাড়া চাকরি যাওয়া প্রার্থীদের মধ্যে যারা ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়েছেন তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এর সঙ্গে বিচারপতির নির্দেশ, আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করতে হবে তৈরি হওয়া শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া।

আরও পড়ুনঃ বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ

আদালতে প্রিয়াঙ্কা নস্কর-সহ আরো বেশ কিছু জন অপ্রশিক্ষিত চাকরিপ্রার্থীর দাবি ছিল, তাঁদের চেয়ে কম নম্বর পেয়েও মেধাতালিকায় ঠাঁই হয়েছে বেশ কিছু প্রার্থীর। মামলা এগোতে শুক্রবার বিচারপতি নির্দেশ দিলেন, ৬,২৫০ জন প্রশিক্ষিত শিক্ষকের চাকরি থাকবে। বাকি ৩৬ হাজার জনের নয়। তবে, দুটি শর্তেই চাকরি বাঁচবে তাঁদের। এক, তাঁদের ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়ে থাকতে হবে। আর দুই, তাঁদের ইন্টারভিউতে উত্তীর্ণ হতে হবে। আগামী চার মাস তাঁরা স্কুলে যেতে পারবেন। তবে পার্শ্ব শিক্ষক হিসেবে।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন