কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা নিয়ে মামলা, তাহলে কি নিয়োগ আটকে যাবে?

Published By: Madhumita Pal | Published On:
Share:

কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা। তাহলে কি নিয়োগ স্থগিত থাকবে? উত্তর হলো না। শেষ পর্যন্ত হাইকোর্টে মামলার জট কেটেছে। এবার জেনে নেওয়া যাক কলকাতা পুলিশ নিয়োগ নিয়ে মামলা হলো কেন? মোট ১৪১০ কনস্টেবল ও ২৫৬ জন মহিলা কনস্টেবল নিয়োগ করছে কলকাতা পুলিশ। নিয়োগ প্রক্রিয়ায় শূন্যপদের সংখ্যা ৬০০ বাড়ানো হয়েছে। মাধ্যমিক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। ২৭ শে জুন ছিলো আবেদনের শেষ তারিখ। কলকাতা পুলিশের কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে কলকাতা পুলিশের কনস্টেবল ও মহিলা কনস্টেবল নিয়োগে জটিলতা কাটল।

সম্প্রতি কলকাতা পুলিশের কনস্টেবল ও মহিলা কনস্টেবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, লিখিত পরীক্ষা হবে বাংলায় এবং নেপালি ভাষাতে। কিন্তু এক স্বেচ্ছাসেবী সংস্থা কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করে বলে, এই পরীক্ষা নিতে হবে ইংরেজিতেও। এনিয়ে একটি মামলা হয় কলকাতা হাইকোর্টে। তাই কলকাতা পুলিশের কনস্টেবল ও মহিলা কনস্টেবল নিয়োগ আটকে গিয়েছিল আইনি জটে। কিন্তু শেষ রক্ষা হলো না আবেদনকারী সংস্থার। কলকাতা হাইকোর্টের তরফে খারিজ করা হয়েছে এই মামলা।

চাকরির খবরঃ রাজ্যে গ্রুপ- ডি কর্মী নিয়োগ

কলকাতা পুলিস রিক্রুটমেন্ট বোর্ড তার কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র করবে বাংলা ও নেপালি ভাষাতে। ওই মামলা ওঠে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। এদিন ২৭ জুন সোমবার সেই মামলা খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। ফলে এখন আর কনস্টেবল পরীক্ষায় নিয়োগ প্রক্রিয়ায় কোনও বাধা রইল না। এতে খুশি কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষার আবেদনকারী প্রার্থীরা।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন