চাকরির খবর স্কলারশিপ 2026 ক্যারিয়ার জেলার চাকরি পরীক্ষা প্রস্তুতি রেজাল্ট

আর্টস নিয়ে পড়লে কি নার্স হওয়া যায়? নার্স হওয়ার যোগ্যতা কি?

Nabadip Saha
---Advertisement---

উচ্চ মাধ্যমিক শেষ করার পর বর্তমানে নার্সিং একটি গুরুত্বপূর্ণ কেরিয়ার পাথ। কিন্তু নার্স হওয়ার যোগ্যতা কি? আর্টস নিয়ে পড়লে কি নার্স হওয়া যায়? সাধারণত নার্সিং মেডিকেল লাইন। আর মেডিকেল লাইন মানেই আমাদের ধারণা বিজ্ঞান নিয়ে পড়তে হবে। কিন্তু বর্তমানে আর্টসের ছাত্রছাত্রীরা চাইলে নার্সিং কোর্স করতে পারে এবং কোর্স শেষ করে উজ্জ্বল কেরিয়ার গড়তে পারে। তুমিও কি আর্টস নিয়ে পড়ে উচ্চমাধ্যমিকের পর নার্সিং করার স্বপ্ন দেখছো? তাহলে এজন্য কি যোগ্যতা দরকার? কিভাবে নার্সিং এ ভর্তি হবে? কেমন চাকরির সুযোগ? ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা আজকের প্রতিবেদনে দেখে নাও।

আর্টস নিয়ে পড়লে কি নার্স হওয়া যায়?

আর্টসের ছাত্রছাত্রীরা সহজেই নার্সিং কেরিয়ারে প্রতিষ্ঠা পেতে পারে। বর্তমানে ভারতে এবং বিদেশে নার্সের বিরাট চাহিদা। কোন ভালো প্রতিষ্ঠানে একজন দক্ষ নার্সের বেতন কয়েক লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও সরকারিতে স্থায়ী পদেও চাকরি পাওয়া যায়।

নার্স হওয়ার যোগ্যতা কি?

---Advertisement---

GNM (General Nursing and Midwifery)

আর্টস বা কমার্সের ছাত্র-ছাত্রীদের জন্য নার্সিং হিসেবে এটি সেরা কেরিয়ার। এটি তিন বছরের একটি কোর্স।

যোগ্যতা:

  • উচ্চ মাধ্যমিকে যেকোনো বিভাগ (আর্টস/সায়েন্স/কমার্স) থেকে নূন্যতম ৪০% নম্বর পেয়ে পাস করতে হবে।
  • উচ্চ মাধ্যমিকে অবশ্যই ইংরেজি থাকতে হবে এবং তাতে অন্তত ৪০% নম্বর পেতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই বাংলা অথবা নেপালি ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে।

ANM (Auxiliary Nursing Midwifery)

এটি তিন বছরের কোর্স। এখানেও আর্টসের শিক্ষার্থীরা সুযোগ পায়। বিশেষত গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দাদের জন্য অগ্রাধিকার থাকে।

যোগ্যতা:

  • এটি শুধুমাত্র মহিলাদের জন্য।
  • এখানে ভর্তি হতে গেলে উচ্চ মাধ্যমিকে ৪০% নম্বর দরকার।

B.Sc Nursing

এটি চার বছরের কোর্স।

যোগ্যতা:

  • এটি কেবলমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য।
  • এর জন্য উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থাকা বাধ্যতামূলক।

কিভাবে নার্সিং এ ভর্তি হবে?

পশ্চিমবঙ্গে সরকারি বা বেসরকারি কলেজে নার্সিং কোর্সে ভর্তি হতে গেলে WBJEEB দ্বারা পরিচালিত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ভালো ব্যাঙ্ক করতে হয়। GNM ও ANM নার্স হতে গেলে ANM & GNM এন্ট্রান্স এবং BSc নার্সিং করতে গেলে JENPAS UG পরীক্ষা দিতে হয়। এগুলির ফর্ম প্রত্যেক বছর নির্দিষ্ট সময় বেরোয়। এজন্য WBJEEB এর অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখা জরুরি।

---Advertisement---

একজন নার্সের কাজ ও দায়িত্ব কি?

নার্সিং মানেই একটি অত্যন্ত দায়িত্বশীল এবং মানবিক পেশা। একজন নার্সকে প্রধানত যে দায়িত্বগুলি পালন করতে হয় সেগুলি হল,

  • রোগীর রক্তচাপ, তাপমাত্রা, নাড়ির স্পন্দন এবং শ্বাস-প্রশ্বাসের গতি প্রতিনিয়ত পরীক্ষা করা এবং নথিবদ্ধ করা।
  • চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীকে সঠিক সময়ে সঠিক মাত্রায় ওষুধ ও ইনজেকশন প্রদান করা।
  • অস্ত্রোপচারের আগে এবং পরে রোগীর যত্ন নেওয়া। আইসিইউ (ICU) বা সিসিইউ (CCU)-তে থাকা সংকটাপন্ন রোগীদের দেখাশোনা করা।
  • রোগী এবং তাদের পরিবারকে মানসিকভাবে আশ্বস্ত করা এবং রোগ সম্পর্কে সচেতন করা।
  • ড্রেসিং করা, ব্যান্ডেজ পরিবর্তন এবং বিভিন্ন মেডিকেল টেস্টের সময় ডাক্তারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
  • রোগীর বিছানা এবং চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার তদারকি করা।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের পরে অ্যানিমেশন নিলে কেমন সুযোগ?

চাকরির কেমন সুযোগ? বেতন কত?

নার্সিং কোর্স করার পর সরাসরি বেসরকারি বিভিন্ন হাসপাতালে চাকরি পাওয়া যায়। সাধারণত একজন নতুন নার্স বেসরকারি হাসপাতালে ১৫,০০০ থেকে ২৫,০০০ টাকা বেতন পান। অ্যাপোলো, এভারকেয়ার বা স্কয়ারের মতো বড় বড় বেসরকারি হাসপাতালে বেতন ও সুযোগ-সুবিধা সরকারি স্কেলের সমতুল্য বা কখনও কখনও তার চেয়েও বেশি হতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং উত্তর আমেরিকায় নার্সদের মাসিক বেতন ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়াও সরকারি নার্স হতে গেলে WBNC তে রেজিস্ট্রেশন করতে হয় এবং WB Health Recruitment Board এর নির্দিষ্ট পরীক্ষা দিতে হয়। এছাড়াও অনেক সময়ে বিভিন্ন জেলাতে সরকারি স্বাস্থ্য বিভাগে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নার্স নিয়োগ করা হয়। সরকারি হাসপাতালে একজন নার্সের মূল বেতন ১৬,০০০ টাকা থেকে শুরু হয়। সঙ্গে হাউজ রেন্ট, চিকিৎসা ভাতা এবং অন্যান্য সরকারি সুবিধা মিলিয়ে মোট বেতন ২৭,০০০ থেকে ৩০,০০০ টাকার আশেপাশে হয়। অভিজ্ঞতা ও পদোন্নতির সাথে সাথে এই বেতন ও সুযোগ-সুবিধা আরও বৃদ্ধি পায়।

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ