এখনও কি যুব সাথী ফর্ম ফিলাপ করা যাবে? বিস্তারিত জেনে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

এমন অনেকেই রয়েছেন যারা যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারেননি। তাদের প্রশ্ন, এখনও কি যুব সাথী ফর্ম ফিলাপ করা যাবে? সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগস্ট নয়, মার্চ মাসেই যুব সাথীর টাকা ঢুকবে আবেদনকারীদের ব্যাংক একাউন্টে। তাই এই মুহূর্তে অনেকেই চাইছেন যদি এখন ফর্ম ফিলাপ চলছে তাহলে আবেদন করবো। বর্তমানে যুব সাথীর ফর্ম ফিলাপ করা যাবে কি না, তা নিয়ে বিস্তারিত জানবো আজকের প্রতিবেদনে।

এখনও কি যুব সাথী ফর্ম ফিলাপ করা যাবে?

যুব সাথী প্রকল্পে আবেদন শেষ হয়ে টাকা ঢোকা ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রথমে যদিও কথা ছিল ১ এপ্রিল থেকে টাকা ঢুকবে, কিন্তু গত ৭ মার্চ ধর্মতলার এক জনসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এদিন থেকেই যুব সাথীর টাকা দেওয়া শুরু করা হবে। মুখ্যমন্ত্রীর মুখে আরো শোনা যায়, এই প্রকল্পের প্রায় ৯০ লক্ষ থেকে ১ কোটি আবেদনকারী রয়েছেন। ধীরে ধীরে আবেদন যাচাই করে সমস্ত যোগ্য প্রার্থীদেরই একাউন্টে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে এখনো এমন অনেকেই রয়েছেন যারা নির্দিষ্ট তারিখের মধ্যে যুব সাথী প্রকল্পে আবেদন করতে পারেননি।

বর্তমানে কি যুব সাথী আবেদন চলছে?

রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত ‘বাংলার যুব সাথী’ প্রকল্পের আবেদন জমা নেওয়ার জন্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল। তবে ক্যাম্পে প্রথম প্রথম ভীড় থাকার জন্য পাশাপাশি অনলাইন আবেদন প্রক্রিয়াও চালু করা হয়। ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখ মধ্যরাত থেকে এই প্রকল্পের অনলাইন পোর্টাল এবং অফলাইন ক্যাম্পের মাধ্যমে আবেদন জমা নেওয়া বন্ধ করা হয়েছে। অনেক জায়গায় শোনা যাচ্ছে যে আবেদন এখনো চলছে, কিন্তু সরকারি পোর্টাল (yubasathi.wb.gov.in) ভিজিট করলে স্পষ্ট দেখা যাচ্ছে যে ‘Application Submission Closed’ অর্থাৎ আবেদন গ্রহণ বন্ধ হয়ে গেছে।

---Advertisement---

আরও পড়ুনঃ আজ থেকেই যুব সাথীর টাকা অ্যাকাউন্টে ঢুকছে, চেক করুন

পুনরায় কবে আবেদন শুরু হবে?

অনেকেই সময়ের অভাবে বা তথ্য না জানায় ২৬শে ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে পারেননি। তবে চিন্তা করবেন না। প্রথম পর্যায়ের আবেদনকারীদের তথ্য যাচাই বা ভেরিফিকেশন শেষ হলে সরকার দ্বিতীয় দফায় ফের আবেদন প্রক্রিয়া শুরু করতে পারে। যদিও এখনো সে নিয়ে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়নি। তবে এই নিয়ে কোনও আপডেট এলেই তা এখানে জানিয়ে দেওয়া হবে। এজন্য নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো করুন বা টেলিগ্রামে যুক্ত হন।

আবেদনের স্ট্যাটাস চেক করবেন কীভাবে

যুব সাথীর টাকা ঢোকা ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনি যদি আবেদন করে থাকেন তবে আপনার টাকাও ঢুকলো কিনা বা আবেদন গ্ৰহণ হয়েছে কিনা এই ভাবে জানতে পারবেন।

---Advertisement---
  1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট yubasathi.wb.gov.in -এ যান।
  2. হোমপেজে থাকা ‘Application Status’ অপশনে ক্লিক করুন।
  3. Check status এ ক্লিক করুন।
  4. আপনার অ্যাপ্লিকেশন আইডি (Application ID) বা রেজিস্টার্ড মোবাইল নম্বর দিন।
  5. ওটিপি (OTP) ভেরিফিকেশন করার পর আপনি দেখতে পাবেন আপনার আবেদনটি ‘Pending’, ‘Approved’ নাকি ‘Rejected’ অবস্থায় আছে।

টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

যুবসাথী প্রকল্পে বড় ধামাকা! এপ্রিলে অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা? বিস্তারিত দেখুন Yuva Sathi April Payment: যুব সাথীর এপ্রিল মাসের টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে? দিনক্ষণ জানাল রাজ্য সরকার বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ | বার্ধক্য ভাতা নতুন লিস্ট বাংলার বাড়ি তালিকা 2026 পশ্চিমবঙ্গ | বাংলার বাড়ি লিস্ট পিডিএফ ডাউনলোড Yuva Sathi Payment: যুব সাথীর টাকা কেন ঢুকছে না? মুখ্যমন্ত্রী বিরাট বার্তা দিলেন, জানুন বিস্তারিত