HS এরপর এখন প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়ার চাহিদা বেড়েছে। এই কোর্সগুলোর মধ্যে হোটেল ম্যানেজমেন্ট অন্যতম। উচ্চ মাধ্যমিকের পরে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়লে কিরকম কেরিয়ার হয়? ভবিষ্যতে কি কি সুযোগ থাকে? এসব নিয়ে শিক্ষার্থীদের মনে নানা প্রশ্ন থাকে। আজকের প্রতিবেদনে হোটেল ম্যানেজমেন্ট এর কেরিয়ার নিয়ে বিস্তারিতভাবে আমরা জানবো। তুমিও যদি উচ্চ মাধ্যমিক পাশ করে হোটেল ম্যানেজমেন্ট করার স্বপ্ন দেখো, তবে ভর্তি হওয়ার আগে অবশ্যই প্রতিবেদনটি মন দিয়ে একবার শেষ পর্যন্ত করে নাও।
এক নজরে
উচ্চ মাধ্যমিকের পরে হোটেল ম্যানেজমেন্ট?

উচ্চ মাধ্যমিকের পরে হোটেল ম্যানেজমেন্ট করা কি আদৌ ঠিক হবে? এই নিয়ে অনেকরই দ্বিধা কাজ করে। কেউ আবার ভাবেন হোটেল ম্যানেজমেন্ট মানে হোটেলে রান্না, পরিবেশনের কাজ, সে আর কত ভালো। কিন্তু হোটেল ম্যানেজমেন্ট মানেই শুধু রান্না বা খাবার পরিবেশন নয়, এটি একটি বিশাল ইন্ডাস্ট্রি। হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, ফ্রন্ট অফিস, ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে কাস্টমার রিলেশন – সবই এর অন্তর্ভুক্ত। শুধু হোটেল নয়, বরং বড়ো বড়ো জাহাজ, এয়ারলাইন গুলোতেও কোর্স শেষে চাকরির সুযোগ মেলে। এগুলিতে একবার সুযোগ পেলে কেরিয়ারের গ্ৰোথ চরচর করে হয়। তাল মিলিয়ে বাড়ে বেতনও। এ ছাড়াও হোটেল ম্যানেজমেন্টের চাকরি গুলোর চাহিদা বিদেশে অত্যন্ত বেশি। তাই ভবিষ্যতে বিদেশে উচ্চ বেতনেও কাজ করা এবং ভ্রমণের সুযোগ পাওয়া যায়।
হোটেল ম্যানেজমেন্ট করতে কি যোগ্যতা লাগে?
হোটেল ম্যানেজমেন্ট করতে গেলে শিক্ষার্থীর বেশ কিছু নির্দিষ্ট ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার।
- কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে (যে কোন বিভাগে)। সরকারিতে চান্স পেতে গেলে নূন্যতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে।
- কমিউনিকেশন স্কিল বা কথা বলার দক্ষতা ভালো হতে হবে এবং ইংরেজিতে পারদর্শী হতে হবে।
- ধৈর্যশীল এবং দীর্ঘ সময় কাজ করার মানসিকতা থাকতে হবে
পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মার্জিত ব্যক্তিত্ব দরকার। - আপনাকে অবশ্যই টিমওয়ার্ক বা একসঙ্গে কাজ করার মানসিকতা রাখতে হবে।
উচ্চ মাধ্যমিকের পর কোন কোন হোটেল ম্যানেজমেন্ট কোর্স করা যায়?
উচ্চ মাধ্যমিকের পর আপনি আপনার পছন্দমত হোটেল ম্যানেজমেন্টের নিম্নলিখিত যে কোনো কোর্সে ভর্তি হতে পারেন।
| কোর্সের নাম | সময়সীমা | শিক্ষাগত যোগ্যতা |
| B.Sc in Hospitality & Hotel Admin | ৩ বছর। |
উচ্চ মাধ্যমিক (ন্যূনতম ৪৫%-৫০% নম্বর)।
|
| Bachelor of Hotel Management (BHM) | ৪ বছর। |
উচ্চ মাধ্যমিক ও প্রবেশিকা পরীক্ষা।
|
| Diploma in Hotel Management | ১-২ বছর। |
উচ্চ মাধ্যমিক পাস।
|
| Certificate Courses | ৬ মাস – ১ বছর। |
মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক।
|
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকের পর কোন কোর্সটি সবচেয়ে ভালো?
হোটেল ম্যানেজমেন্টের কেরিয়ার কিরকম?
হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করার পর বিভিন্ন বড় বড় ফাইভ স্টার হোটেল যেমন তাজ, ওবেরয়, ম্যারিয়ট বা আইটিসি-র মতো বড় হোটেল চেইন অথবা ক্রুজ শিপে কুক, অ্যাডমিন, রিসেপশনিস্ট, ইভেন্ট ম্যানেজার পদে কাজের সুযোগ পাবেন। এছাড়াও নামকরা এয়ারলাইন্স গুলোতে কেবিন ক্রু বা গ্ৰাউন্ড স্টাফ হয়ে কাজ করতে পারেন। এগুলোর বেতন লাখ টাকারও ওপরে। এছাড়াও আপনি যদি বিদেশে কাজের অফার পান সেখানে কয়েক কোটি টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
আবার যদি আপনি সরকারি চাকরির স্টেবেল কেরিয়ার চান, তারও সুযোগ রয়েছে। এজন্য আপনার উচ্চমাধ্যমিকের নম্বর ভালো থাকতে হবে (উপরে বলা হয়েছে)। সে ক্ষেত্রে আপনাকে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি এর NCHMCT JEE পরীক্ষায় পাশ করে IHM কলেজগুলোতে কোর্স কমপ্লিট করতে হবে। কোর্স শেষে আপনি সরকারের ট্যুরিজম বিভাগ, ডিফেন্স দপ্তর, রেলওয়েতে চাকরি পেতে পারেন। অন্যান্য সরকারি চাকরির মধ্যেই এগুলোরও সব সুবিধা রয়েছে।
আরও পড়ুনঃ সাইন্স নিয়ে পড়লে কি হওয়া যায়?






