CBSE Result 2023: প্রকাশ পেল সিবিএসই দশম শ্রেণীর ফলাফল! রেজাল্ট দেখবেন কিভাবে? জেনে নিন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

CBSE Result 2023: বিগত বছরগুলির ধারা বজায় রেখে এবছরেও একই দিনে দশম ও দ্বাদশ শ্রেণীর ফলপ্রকাশ করলো সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) বোর্ড। এদিন সকালে দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশ পাওয়ার কিছু সময়ের ব্যবধানে সামনে এল দশম শ্রেণীর ফলাফল। পরীক্ষার্থীরা (results.cbse.in) ও (cbseresult.nic.in) এর মাধ্যমে নিজেদের ফলাফল চেক করতে পারবেন।

রেজাল্ট চেক করবেন কিভাবে ?

১) CBSE বোর্ডের পড়ুয়ারা রেজাল্ট চেক করার জন্য (cbseresult.nic.in) ওয়েবসাইটে যাবেন।

২) এরপর দশম শ্রেণীর রেজাল্ট চেক করার লিঙ্কে ক্লিক করবেন।

৩) এবার লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করবেন।

৪) এরপর স্ক্রিনে নিজেদের রেজাল্টটি দেখতে পাবেন।

৫) রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুনঃ CBSE দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশ

চলতি বছরে সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল ১৫ই ফেব্রুয়ারি থেকে চলে ২১শে মার্চ পর্যন্ত। এ বছর দশমের পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২১,৮৬,৯৪০ জন। প্রায় ১১৫টি বিষয়ের উপর দশম শ্রেণীর পরীক্ষা নিয়েছিল সিবিএসই (CBSE) বোর্ড। পরীক্ষা মিটতে রেজাল্ট জানার জন্য অপেক্ষা করছিলেন পরীক্ষার্থীরা। আর এবার তাঁদের অপেক্ষার অবসান হল।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

Navodaya Result 2026 Out: JNVST Class 6 পরীক্ষার ফল প্রকাশিত হল মাধ্যমিক রেজাল্ট 2026: ভোটের কারণে কি পিছিয়ে যাবে পরীক্ষার রেজাল্ট? অফিসিয়াল ঘোষণা দেখুন উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2026 | Check HS 4th Semester Result 2026 মাধ্যমিক রেজাল্ট 2026 | Check WBBSE Madhyamik Result 2026 মাধ্যমিক রেজাল্ট 2026: এবছর মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে? কিভাবে চেক করবেন? জানুন বিস্তারিত