CBSE | দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সময়সূচিতে বদল! কবে পরীক্ষা? পড়ুন বিস্তারিত

Published By: Madhumita Pal | Published On:
Share:

কিছুদিন আগেই দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করেছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। তবে এবার দ্বাদশ শ্রেণীর পরীক্ষাসূচিতে রদবদল আনলো বোর্ড। জানানো হয়েছে, দ্বাদশ শ্রেণীর ৪ এপ্রিলের পরীক্ষাগুলি ২৭শে মার্চ তারিখে এগিয়ে আনা হয়েছে। এছাড়া বাকি পরীক্ষার দিনগুলি একই থাকছে। নতুন পরীক্ষাসূচিটি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (cbse.gov.in) এ প্রকাশ করা হয়েছে।

সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে। দশম শ্রেণীর পরীক্ষা চলবে ২১শে মার্চ পর্যন্ত। এক্ষেত্রে দশম শ্রেণীর পরীক্ষাসূচিতে কোনোও পরিবর্তন আনেনি বোর্ড। শুধু দ্বাদশ শ্রেণীর ৪ এপ্রিলের পরীক্ষাগুলি ২৭শে মার্চ তারিখে এগিয়ে আনা হয়েছে। সমস্ত পরীক্ষাগুলি নির্ধারিত দিনে সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে। পরীক্ষা শেষ হবে দুপুর দেড়টা নাগাদ।

চাকরির খবরঃ রাজ্যের বিশ্ববিদ্যালয়ে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ

সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার সময়সূচিতে সামান্য রদবদল এনে সংশোধিত সময়সূচিটি প্রকাশ করেছে বোর্ড। আসন্ন ফেব্রুয়ারি থেকেই শুরু হবে পরীক্ষা। সেইমতো জোরকদমে প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার্থীরা। নিয়ম শৃঙ্খলা মেনে পরীক্ষার পরিচালনায় তৎপর বোর্ড। এর আগেই পরীক্ষার্থীদের শুভকামনা জানানো হয়েছে বোর্ডের তরফে। পরীক্ষার পরিচালনায় যাতে কোনওরকম ত্রুটি না থাকে এখন সেদিকেই খেয়াল রাখা হচ্ছে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের WBJEE Notification 2026: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন ও পরীক্ষার তারিখ ঘোষণা হল উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Sem Physics Question Paper 2026 PDF Download