দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিকাল পরীক্ষা কবে? ঘোষিত হলো CBSE দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিকাল সময়সূচি

Published By: Madhumita Pal | Published On:
Share:

CBSE (সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন) -এর তরফে ঘোষণা করা হলো দশম ও দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিকাল পরীক্ষার সময়সূচি। বোর্ডের তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের জানুয়ারি থেকে শুরু হচ্ছে দশম এবং দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিকাল পরীক্ষা। এই সম্পর্কিত যাবতীয় তথ্যের জন্য পরীক্ষার্থীদের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (cbse.gov.in) ফলো করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি সিবিএসসির তরফে জানানো হয়, আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে দশম ও দ্বাদশ শ্রেণীর লিখিত পরীক্ষা। তবে প্রতিটি পরীক্ষার দিনক্ষণ নিশ্চিতভাবে এখনও জানায়নি বোর্ড। এবার প্র্যাকটিকাল পরীক্ষার ঘোষণা সারা হলো সিবিএসসির তরফে। ২০২৩ এর জানুয়ারি থেকে শুরু হচ্ছে পরীক্ষা। যেহেতু পরীক্ষা শুরু হতে আর বেশি দিন বাকি নেই সেহেতু বিদ্যালয়গুলির তরফে তৎপরতার সঙ্গে নেওয়া হচ্ছে প্রস্তুতি। পরীক্ষার পরিচালনায় গৃহীত হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একইসাথে পরীক্ষার প্রস্তুতিতে মন দিয়েছেন পরীক্ষার্থীরাও। বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনোও পরীক্ষার্থীকে দ্বিতীয়বারের জন্য সুযোগ দেওয়া হবে না। অতএব সংশ্লিষ্ট পরীক্ষাগুলি নিয়ে যেন সতর্ক থাকেন পরীক্ষার্থীরা।

Madhyamik Suggestion 2023 PDF: Download Now

প্র্যাকটিকাল পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়েছে বোর্ডের তরফে। এছাড়া ব্যবহারিক পরীক্ষার সিলেবাস সঠিক সময়ে শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে স্কুলগুলিকে। বোর্ড জানিয়েছে, পরীক্ষা সংক্রান্ত যে কোনোও প্রয়োজনে স্কুলগুলি আঞ্চলিক অফিসে সরাসরি যোগাযোগ করতে পারে। এবং পরীক্ষার্থীরা পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানার জন্য বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে পারেন।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের WBJEE Notification 2026: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন ও পরীক্ষার তারিখ ঘোষণা হল উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Sem Physics Question Paper 2026 PDF Download