CTET Admit Card 2022: ডাউনলোড করবেন কিভাবে দেখুন

Published By: Madhumita Pal | Published On:
Share:

প্রকাশ পেল সেন্টার টিচার এলিজিবিলিটি টেস্ট (CTET) পরীক্ষার প্রি অ্যাডমিট কার্ড। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) এর তরফে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে অ্যাডমিট। সেইমতো পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (ctet.nic.in) থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

CTET (সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। প্রতিবার প্রচুর সংখ্যক প্রার্থী অংশগ্রহণ করেন এই পরীক্ষায়। সম্প্রতি প্রকাশিত অ্যাডমিটে জানানো হয়, চলতি বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জানুয়ারির মধ্যে আয়োজিত হতে পারে পরীক্ষাটি। সেই মতো গত ৩১ শে অক্টোবর থেকে শুরু হয়েছিল রেজিস্ট্রেশন। আবেদন গ্রহণ চলে ২৪শে নভেম্বর পর্যন্ত। ইতিমধ্যে বোর্ডের তরফে জানানো হয়েছে, পরীক্ষাটি হবে কম্পিউটার ভিত্তিক (CBT)। এবং এটি আয়োজিত হবে দুটি শিফটে। যেহেতু পরীক্ষা শুরু হতে আর বেশিদিন বাকি নেই, সেই মতো শীঘ্রই অ্যাডমিট কার্ড প্রকাশ করলো বোর্ড। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে, পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানার জন্য বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (ctet.nic.in) টি ফলো করতে।

আরও পড়ুনঃ ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা গায়েবের অভিযোগে শুরু হলো তদন্ত

অ্যাডমিটটি ডাউনলোড করবেন কিভাবে?

১) অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পরীক্ষার্থীদের প্রথমেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট(ctet.nic.in) এ যেতে হবে।
২) এরপর হোম পেজে ‘CTET 2022 প্রি অ্যাডমিট কার্ড ডাউনলোড’ এ ক্লিক করতে হবে পরীক্ষার্থীদের।
৩) এরপর একটি নতুন ট্যাব ওপেনের নির্দেশ দেওয়া হবে।
৪) যে নতুন ট্যাব ওপেনের নির্দেশ দেওয়া হবে সেখানে ‘ডাউনলোড প্রি অ্যাডমিট কার্ড ফর CTET ডিসেম্বর 22’ লিঙ্ক ওপেন করতে হবে।
৫) এরপর অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিতে হবে।
৬) এর পরেই স্ক্রিনে অ্যাডমিটটি দেখতে পাওয়া যাবে
৭) এরপর প্রয়োজনে অ্যাডমিটটি ডাউনলোড করতে পারেন পরীক্ষার্থীরা।

ইতিমধ্যেই পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে চলতি বছরের ডিসেম্বর থেকে পরের বছরের জানুয়ারির মধ্যে আয়োজিত হবে পরীক্ষা। ফলে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানার জন্য বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করার নির্দেশ দেওয়া হয়েছে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

KVS Admission 2026-27: কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হল, কিভাবে আবেদন করবেন? এপ্রিলেই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক এর নতুন ক্লাস, একাদশের সেমিস্টার নিয়েও বড় ঘোষণা সংসদের WBJEE Notification 2026: জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন ও পরীক্ষার তারিখ ঘোষণা হল উচ্চ মাধ্যমিক গণিত প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Semester Math Question Paper 2026 PDF Download উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রশ্নপত্র 2026 PDF | HS 4th Sem Physics Question Paper 2026 PDF Download