CBSE Result 2023: চলতি সপ্তাহে রেজাল্ট প্রকাশ করতে পারে CBSE

Published By: Debasish Ghosh | Published On:
Share:

সিবিএসই (CBSE) দশম শ্রেণীর পরীক্ষা শেষ হয়েছে ২১শে মার্চ। আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হয়েছে ৫ই এপ্রিল নাগাদ। এরপর বেশ কিছুদিন কেটে গেলেও রেজাল্ট কবে প্রকাশিত হবে তা নিয়ে নির্দিষ্ট তথ্য দেয়নি বোর্ড। এদিকে রেজাল্ট জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরীক্ষার্থীরা। ইতিমধ্যে সূত্রের খবর, চলতি সপ্তাহের মধ্যে সিবিএসই রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে।

কিভাবে চেক করবেন রেজাল্ট?

১) CBSE বোর্ডের পড়ুয়ারা রেজাল্ট চেক করার জন্য (cbse.gov.in) ওয়েবসাইটে যাবেন।

২) এরপর দশম অথবা দ্বাদশ শ্রেণীর রেজাল্ট চেক করার লিঙ্কে ক্লিক করবেন।

৩) এবার লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করবেন।

আরও পড়ুনঃ দশ দিনের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট

৪) এরপর স্ক্রিনে নিজেদের রেজাল্টটি দেখতে পাবেন।

৫) রেজাল্টটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন পরীক্ষার্থীরা।

প্রসঙ্গত, CBSE দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হয়েছিল ১৫ই ফেব্রুয়ারি থেকে। দশম শ্রেণীর পরীক্ষা শেষ হয় ২১শে মার্চ নাগাদ। আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হয় ৫ই এপ্রিল নাগাদ। দশম শ্রেণীর পরীক্ষাটি হয়েছিল মোট ৭৬টি বিষয়ের উপর। আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হয়েছিল মোট ১১৫টি বিষয়ের উপরে। দশমের পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২১,৮৬,৯৪০ জন। আর দ্বাদশের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৬,৯৬,৭৭০ জন।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

WBCS Result Published: 2022 সালের WBCS পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল CTET Result 2026 Out: CTET পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল, স্কোর কার্ড ডাউনলোড করুন WB 27th SET Result 2025: ২৭ তম সেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করল WBCSC, এইভাবে চেক করুন Navodaya Result 2026 Out: JNVST Class 6 পরীক্ষার ফল প্রকাশিত হল মাধ্যমিক রেজাল্ট 2026: ভোটের কারণে কি পিছিয়ে যাবে পরীক্ষার রেজাল্ট? অফিসিয়াল ঘোষণা দেখুন