রাজ্যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নিয়োগ, প্রতিমাসে স্টাইপেন্ড ১৫ হাজার টাকা

Published By: Madhumita Pal | Published On:
Share:

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে পাঁচ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Central Bank of India Recruitment 2023

Employment No.- 2023-24
পদের নাম- Apprentice
মোট শূন্যপদ- ৫০০০ টি। ( পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শূন্যপদ- ৩৬২ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduate Degree করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- প্রার্থীর বয়স ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
স্টাইপেন্ড- প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীদের ১০,০০০/- টাকা থেকে ১৫,০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।

চাকরির খবরঃ রাজ্যে টেকনিক্যাল সুপারভাইজার পদে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.apprenticeshipindia.gov.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর নাম, ঠিকানা, বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

আবেদন ফি- আবেদন ফি বাবদ GEN/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ৮০০/- টাকা, ST/ SC প্রার্থীদের ক্ষেত্রে ৬০০/- টাকা ও PWD প্রার্থীদের ক্ষেত্রে ৪০০/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা করা যাবে Online -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ৩ এপ্রিল, ২০২৩

চাকরির খবরঃ রাজ্যে মিউনিসিপাল কর্পোরেশনে বিরাট নিয়োগ

নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- পশ্চিমবঙ্গের দুর্গাপুর, কলকাতা (North & South), বাঁকুড়া, জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কোচবিহার রিজিয়নে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Apply Now: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন