মাধ্যমিক পাশে সেন্ট্রাল ব্যাঙ্কে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৬ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে (CBI) চাকরির দারুণ সুযোগ এল মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীদের জন্য। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলার চাকরিপ্রার্থীরা এই শূন্যপদ গুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

Employment No.- RECRUITMENT NOTIFICATION 2024-2025

পদের নাম- SAFAI KARMACHARI CUM SUB-STAFF
মোট শূন্যপদ- ৪৮৪ টি। (SC- ৬২ টি, ST- ৪২ টি, OBC- ১১৪ টি, EWS- ৪৮ টি, GEN- ২১৮ টি।)
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদন জানানোর জন্য যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন- ১৬,৫০০/- টাকা।
বয়সসীমা- ১৮ থেকে ২৬ বছরের মধ্যে প্রার্থীদের বয়স হলে তাহলে এই পদের জন্য আবেদন করতে পারবেন।

চাকরির খবরঃ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্কে চাকরির সুযোগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক আবেদনকারীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট www.centralbankofindia.co.in -এ গিয়ে নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশান করতে হবে। এরপর একই ডিটেলস দিয়ে লগইন করার পর অনলাইন আবেদনপত্র সঠিক ভাবে পূরণ করতে হবে। সমস্ত তথ্য পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

আবেদন ফি- তপশিলি জাতিভুক্ত এবং প্রতিবন্ধী প্রার্থীদের ১৭৫/- টাকা এবং অন্যান্য সকল প্রার্থীদের ৮৫০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ- ৯ জানুয়ারি, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন