WBSSC Gr. C Answer Key চাকরির খবর স্কলারশিপ 2026 কারেন্ট অ্যাফেয়ার্স 365New জেলার চাকরি রেজাল্ট পরীক্ষা প্রস্তুতি

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত

Debasish Ghosh
---Advertisement---

আপনি যদি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী হন এবং ব্যাংকে ভালো চাকরি খোঁজেন তবে সুখবর। সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ করার অফিশিয়াল বিজ্ঞপ্তি এসেছে। পশ্চিমবঙ্গেও বেশ অনেকগুলি শূন্যপদ রয়েছে। রাজ্যের যেকোনো জেলা থেকে নারী-পুরুষ নির্বিশেষে সমস্ত প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। নিয়োগের পর থাকবে আকর্ষণীয় আরে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা। এই চাকরির জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া ও খুঁটিনাটি তথ্য পেতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ

সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বর্তমানে মোট ২৭৫টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। জেনারেল, ওবিসি এবং তফসিল সম্প্রদায়ের প্রার্থীদের জন্য আলাদা আলাদা শূন্য পদ রয়েছে। মূলত ২১ টি ভিন্ন ভিন্ন পদে স্পেশালিস্ট অফিসার হিসেবে প্রার্থীদের নিয়োগ করা হবে। যেমন-

  • Software Developer (Java)
  • Mobile Developer (Android/iOS)
  • Database Administration (DBA)
  • IT Officer (Scale I & II)
  • Risk Manager
  • Information Security & Cyber Security সহ আরো অনেক।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

উপরোক্ত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং বা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে, সেই সঙ্গে কমপক্ষে দু’বছরের বা তার বেশি কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

---Advertisement---

বয়সসীমা

০১.০১.২০২৬ অনুযায়ী সর্বনিম্ন ২১ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে বয়সসীমা থাকতে হবে। সংরক্ষিতদের জন্য বয়সে সরকারি নিয়ম অনুযায়ী ছাড় থাকবে।

বেতন কাঠামো

স্কেল অনুযায়ী মূল বেতন নিচে দেওয়া হলো, এর সাথে DA, HRA এবং অন্যান্য ভাতা যুক্ত হবে:

Category Salary
Scale I (Assistant Manager) ₹৪৮,৪৮০ – ₹৬৭,১৬০ (সর্বোচ্চ ₹৮৫,৯২০ পর্যন্ত হতে পারে)।
Scale II (Manager) ₹৬৪,৮২০ – ₹৯৩,৯৬০।
Scale III (Senior Manager) ₹৮৫,৯২০ – ₹১,০৫,২৮০।
Scale IV (Chief Manager) ₹১,০২,৩০০ – ₹১,২০,৯৪০।

আরও পড়ুনঃ ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ

আবেদন পদ্ধতি

১. সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.centralbankofindia.co.in-এ যান।
২. ‘Recruitment’ ট্যাবে ক্লিক করে ‘Specialist Officer 2026’ লিঙ্কে যান।
৩. নাম, ইমেল এবং ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
৪. স্ক্যান করা ছবি, সই এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
৫. আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করুন।

আবেদন ফি

Category Fees
SC / ST / PwBD / মহিলা প্রার্থী ১৭৫ টাকা (ইন্টিমেশন চার্জ) + GST।
অন্যান্য (General / OBC / EWS) ৮৫০ টাকা (আবেদন ফি + চার্জ) + GST।
---Advertisement---

নির্বাচন পদ্ধতি

এখানে আবেদনকারীদের দুটি ধাপের মাধ্যমে যাচাই করে নিয়োগ দেওয়া হবে।

  • প্রার্থীদের প্রথমে ১০০ নম্বরের একটি অনলাইন কম্পিউটার বেসড পরীক্ষা দিতে হবে। পরীক্ষার প্যাটার নিচে দেওয়া হল।
    বিষয়ের নাম প্রশ্নের সংখ্যা সর্বোচ্চ নম্বর সময়
    পদ সংশ্লিষ্ট বিশেষ প্রশ্ন (Stream Specific) ৫০ ৭৫ ৬০ মিনিট
    রিজনিং (Reasoning) ১৫ ১৫ ৩০ মিনিট
    ব্যাংকিং ও সাধারণ জ্ঞান (General Awareness) ১০ ১০ (একই সাথে)
    মোট ৭৫ ১০০ ৯০ মিনিট
  • পরীক্ষায় উত্তীর্ণদের ১০০ নম্বরের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউতে ন্যূনতম পাসের নম্বর হলো জেনারেলদের জন্য ৫০% এবং সংরক্ষিতদের জন্য ৪৫%।

গুরুত্বপূর্ণ তারিখসমূহ

  • অনলাইন আবেদন শুরু: ২৮ ফেব্রুয়ারি ২০২৬।
  • আবেদনের শেষ তারিখ: ২৩ মার্চ ২০২৬।
  • অনলাইন পরীক্ষা: এপ্রিল ২০২৬।
  • ইন্টারভিউ (সম্ভাব্য): এপ্রিল ২০২৬।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষার আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Central Bank India Specialist Officer Recruitment 2026

Central Bank of India

📌 FULL TIME 📍 ONSITE, IN
💰 INR 48,480 – 120,940
Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ