মাধ্যমিক পাশে কোলফিল্ডস লিমিটেডে নিয়োগ, আবেদন চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত

Published By: Madhumita Pal | Published On:
Share:

কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেডে মাধ্যমিক পাশে জুনিয়ার ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

পদের নাম- জুনিয়র ডাটা এন্ট্রি অপারেটর।
মোট শূন্যপদ- ১৩৯ টি। (UR-99, SC-33, ST-7)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের কাজের অভিজ্ঞতা সহ কম্পিউটারে প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপ করা দক্ষ থাকতে হবে।

চাকরির খবরঃ রাজ্যের স্কুলে এইট পাশে পিয়ন নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.centralcolfields.in ওয়েবসাইটে গিয়ে অথবা নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- To the Office of General Manager (P-NEE), CCL, Ranchi
আবেদনের শেষ তারিখ- ৬ ডিসেম্বর, ২০২২

নিয়োগ পদ্ধতি– প্রার্থীদের লিখিত পরীক্ষা (70 Mark) ও Proficiency Test (30 Mark) -এর মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Official Website: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা