খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে নিয়োগ, মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুন সুখবর। খাদ্য দপ্তরের বেশ কিছু শূন্যপদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করা হল সম্প্রতি। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যোগ্যতার ভিত্তিতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা এবং মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্যগুলি উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— BECIL/Project-III(HRMS)F.No.113/FSSAI-NR/Cr No.773/2024/Adv. 440

পদের নাম— Data Entry Operator
মোট শূন্যপদ— ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা— যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিভাগীয় বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে স্নাতক পাশ করে থাকা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। সেইসঙ্গে প্রার্থীকে এমএস অফিসের বিভিন্ন সফটওয়্যারে কাজ করার দক্ষতা রাখতে হবে এবং প্রার্থীর টাইপিং স্পিড 35wpm হতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হল ২৫,৭৯২/- টাকা।
বয়সসীমা— সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর অথবা তার নিচে হতে হবে।

চাকরির খবরঃ রাজ্যের পৌরসভায় গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগ

পদের নাম— Multi Tasking Staff
মোট শূন্যপদ— ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন হল ২১,৬৩২/- টাকা।
বয়সসীমা— সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর অথবা তার নিচে হতে হবে।

আবেদন পদ্ধতি— ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে পারবেন। এই প্রতিবেদনের নিচে সরাসরি আবেদন করার লিঙ্ক দেওয়া হয়েছে। সেই লিঙ্কে ক্লিক করার পর আবেদনকারীরা অনলাইন আবেদনপত্রে যাবতীয় তথ্য সঠিকভাবে পূরণ করবেন। এরপর প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করে দেবেন। সবশেষে পূরণ করা তথ্যগুলি যাচাই করে আবেদনপত্র সাবমিট করবেন।

আবেদনের শেষ তারিখ— ২৫ মার্চ, ২০২৪।

চাকরির খবরঃ কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন