চন্দ্রযান ৩ | কবে পাড়ি দেবে চন্দ্রযান ৩?

Published By: Priyanka Sen | Published On:
Share:

চন্দ্রযান ৩: এই মুহূর্তে ভারতের তৃতীয় চন্দ্র অভিযান ‘চন্দ্রযান ৩’ একটি বড় খবর। ভারতীয় মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে চন্দ্রযান ৩ উৎক্ষেপণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সম্প্রতি ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানিয়েছেন, চলতি বছরে পাড়ি দেবে চন্দ্রযান ৩। চন্দ্রযান ৩ এর পূর্বে Chandrayaan 1 ও Chandrayaan 2 চাঁদে পাড়ি দিয়েছিল। সফ্ট ল্যান্ডিংয়ে অসুবিধার কারণে চন্দ্রযান ২ মিশনটি ব্যর্থ হয়। যার ফলে নতুন করে চন্দ্রযান ৩ মিশন শুরু করা হয়েছে। কবে পাড়ি দেবে চন্দ্রযান ৩? চন্দ্রযান ৩ এর কাজ কি? প্রভৃতি তথ্য বিস্তারিতভাবে এই প্রতিবেদনে আলোচনা করা হল।

চন্দ্রযান ৩ (Chandrayaan 3)

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO- https://www.isro.gov.in/) জানিয়েছে, চলতি বছরে চন্দ্রযান ৩ মিশনটি কার্যকরী হবে। এদিন বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ স্পেসক্র্যাফ্ট মিশনের অনুষ্ঠানে এমনটাই জানান ইসরোর প্রধান এস সোমনাথ। চন্দ্রযান ৩ মিশনটিকে পুরোপুরিভাবে চন্দ্রযান ২ এর মতো করা হয়েছে। এমনকি চন্দ্রযান ২ এর পথ ধরেই পাড়ি দেবে চন্দ্রযান ৩। কারণ এই পথটি সম্পর্কে সমস্ত তথ্য মহাকাশ বিজ্ঞানীদের জানা রয়েছে।

কবে পাড়ি দেবে চন্দ্রযান ৩

ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ জানান, উৎক্ষেপণের সময় সামনেই। সম্ভবত জুলাই মাসের মাঝামাঝি চাঁদে পাড়ি দিতে চলেছে ইসরোর নতুন মহাকাশযান চন্দ্রযান ৩। ইতিমধ্যে স্যাটেলাইটটি ইউ আর রাও স্যাটেলাইট সেন্টার থেকে সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টারে নিয়ে আসা হয়েছে। ISRO জানিয়েছে, চন্দ্রযান ৩ -এর তিনটি প্রধান মডিউল হল প্রপালশন মডিউল, ল্যান্ডার মডিউল এবং রোভার। ল্যান্ডারটির EMI/ EMC পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং পরীক্ষার পর পরীক্ষার ফলাফল ছিল সন্তোষজনক।

 

আরও পড়ুনঃ

ভারতের দীর্ঘতম নদী বাঁধের নাম
নীতি আয়োগ কি?

চন্দ্রযান ৩ এর কাজ কি

লঞ্চ ভেইকেল মার্ক ৩ (LVM 3) রকেটের মাধ্যমে চন্দ্রযান ৩ উৎক্ষেপণ কার্যকারী হবে। চাঁদে নতুন রোভার পাঠানোর উদ্দেশ্যেই চন্দ্রযান ৩ মিশনটি শুরু হয়েছে। রোভারের কাজ হল চাঁদের উপর ভ্রমণ করে বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং সেই তথ্যগুলি ইসরোকে পাঠানো।

প্রসঙ্গত, 2008 সালে প্রথম চন্দ্রযান ১ মিশনটি শুরু হয়েছিল। এটি ছিল ভারতের প্রথম চন্দ্র অভিযানের মিশন। চন্দ্রযান ১ প্রথম চাঁদের মাটিতে জলের অনুসন্ধান করতে সক্ষম হয়েছিল। এই ঘটনার 11 বছর পরে 2019 সালে চন্দ্রযান ২ মিশন শুরু হয়েছিল। কিন্তু সফ্ট ল্যান্ডিংয়ের সময় চাঁদে আছড়ে পড়ে রোভারটি নষ্ট হয়। দুর্ঘটনাটি ঘটে 2019 সালের 7 সেপ্টেম্বর। তাই, চন্দ্রযান ২ কে ফলো আপ করে চন্দ্রযান ৩ মিশন শুরু করা হয়েছে।

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি 2026? | বিশ্বের সবচেয়ে জনসংখ্যা কম কোন দেশে? Independence Day 2025: এবারে ভারতের কত তম স্বাধীনতা দিবস পালন করা হচ্ছে? ৭৮ তম নাকি ৭৯ তম ? জেনে নিন গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্নের উত্তর ISS কী? কেমন ছিল ভারতের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার মহাকাশযাত্রা? পৃথিবীতে ফিরে কী জানালেন ভারতের দ্বিতীয় মহাকাশচারী? জেনে নিন বিস্তারিত পদ্ম পুরস্কার তালিকা ২০২৫: অরিজিৎ সিং সহ পশ্চিমবঙ্গ থেকে একাধিক বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন পদ্ম পুরস্কার HMPV ভাইরাস আসলে কি? আসল সত্যি জানুন, করোনার মতো কি ভারতে ছড়িয়ে পড়বে?