মাধ্যমিক রেজাল্ট 2026 | Check WBBSE Madhyamik Result 2026

Published By: Debasish Ghosh | Published On:
Share:

মাধ্যমিক রেজাল্ট 2026 কবে বেরোবে? এবছরের পরীক্ষা শেষ হবার পর থেকেই ছাত্র- ছাত্রী তথা তাদের অভিভাবকদের এই একটাই প্রশ্ন। মাধ্যমিক পরীক্ষা হলো জীবনের প্রথম গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা। তাই এখানে ফলাফল কেমন হলো সেটা জানার জন্য ছাত্র- ছাত্রীদের মধ্যে আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হবার ৯০ দিনের মধ্যে পর্ষদ রেজাল্ট প্রকাশ করে দেয়। ২০২৬ সঠিক কবে বেরোচ্ছে মাধ্যমিক রেজাল্ট? কোথায় চেক করবেন? কিভাবে করবেন? বিস্তারিত জানবো এখানে।

মাধ্যমিক রেজাল্ট 2026

পরীক্ষার নাম মাধ্যমিক 2026।
পরিচালনাকারী সংস্থা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)।
পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি, ২০২৬।
পরীক্ষা শেষ ১২ ফেব্রুয়ারি, ২০২৬।
রেজাল্টের তারিখ নিচে জানানো হয়েছে।

Madhyamik Result 2026 Date

---Advertisement---

বিগত কয়েক বছরের মাধ্যমিক রেজাল্ট প্রকাশের ট্রেন্ড যাচাই করলে দেখা যাচ্ছে-

  • ২০২১ সাল: করোনা পরিস্থিতিতে পরীক্ষা শুরু হয়েছিল ১ জুন এবং বিশেষ পদ্ধতিতে মূল্যায়নের মাধ্যমে ২০শে জুলাই ফলাফল জানানো হয়েছিল।
  • ২০২২ সাল: ২০২২ সালে পরীক্ষা শুরু হয়েছিল ১৬ মার্চ, রেজাল্ট বেরিয়েছিল ৩রা জুন অর্থাৎ ৭৯ দিনের মধ্যে।
  • ২০২৩ সাল: পরীক্ষা শুরু হয়েছিল ৪ মার্চ, রেজাল্ট প্রকাশিত হয়েছিল ১৯শে মে অর্থাৎ ৭৬ দিনের মধ্যে।
  • ২০২৪ সাল: মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছিল ১২ই ফেব্রুয়ারি এবং ফলাফল প্রকাশিত হয়েছিল ২রা মে। অর্থাৎ প্রায় ৮০ দিনের মাথায় রেজাল্ট দেওয়া হয়েছিল।
  • ২০২৫ সাল: পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি, রেজাল্ট দেওয়া হয়েছিল ২ মে অর্থাৎ ৮১ দিনের মাথায়।
  • ২০২৬ সাল: পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি, যেহেতু ৯০ দিনের মধ্যে রেজাল্ট বের করাই প্রথা তাই আশা করা যায় মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রেজাল্টের তারিখ ঠিক হতে পারে। এ নিয়ে পর্ষদ মারফত কোনো অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি হলেই তা সঙ্গে সঙ্গে জানতে পারবেন ExamBangla অফিসিয়াল ওয়েবসাইট এবং টেলিগ্রাম চ্যানেলে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে সেরা স্কলারশিপ, আবেদন করলে মাসিক ৫ হাজার টাকা 

Check WBBSE Madhyamik Result 2026

সকাল ৯ঃ৪৫ মিনিটে অফিসিয়ালি রেজাল্ট বেরোবে। তারপর অনলাইন ও এসএমএস এর মাধ্যমে রেজাল্ট চেক করা যেতে পারে।

  • অনলাইনে মাধ্যমিক রেজাল্ট দেখার পদ্ধতি: মাধ্যমিকের রেজাল্ট অনলাইনে দেখতে হলে-
    ১) প্রথমে নিচের ‘Click Here’ বাটনে ক্লিক করুন (রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই লিংক চালু হবে)।
    ২) Enter Your Roll and No. -এর ঘরে রোল নম্বর টাইপ করতে হবে।
    ৩) Submit করলে আপনার রেজাল্ট স্ক্রিনে দেখা যাবে। ভবিষ্যতে ব্যবহারের জন্য এটি ডাউনলোড বা প্রিন্ট আউট করে নিন।

  • এসএমএস (SMS) -এর মাধ্যমে মাধ্যমিক রেজাল্ট দেখার পদ্ধতি::
    ১) ইন্টারনেট ছাড়া এসএমএসের মাধ্যমেও রেজাল্ট চেক করা যায়। এর জন্য মোবাইলের মেসেজ বক্সে গিয়ে টাইপ করতে হবে: WB10 <space> Roll Number এবং পাঠিয়ে দিতে হবে 5676750 নম্বরে।

আরও পড়ুনঃ ২০২৬ এ মাধ্যমিক পাস ? LIC বিদ্যাধন স্কলারশিপে মিলবে ১০ হাজার টাকা

---Advertisement---

মাধ্যমিক রেজাল্ট চেক 2026 (অন্যান্য ওয়েবসাইট)

উপরোক্ত পদ্ধতি ছাড়াও মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য www.exametc.com, www.indiaresults.com, www.results.siksha, www.schools9.com ইত্যাদি ওয়েবসাইট রয়েছে। সেখানেও একই পদ্ধতিতে রেজাল্ট চেক করতে পারবেন।

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মাধ্যমিক রেজাল্ট 2026: এবছর মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে? কিভাবে চেক করবেন? জানুন বিস্তারিত WB HS 3rd Semester Result: প্রকাশিত হচ্ছে তৃতীয় সেমিস্টারের ফলাফল, সবার আগে কোথায় দেখা যাবে? Primary TET Result: প্রকাশিত হল প্রাথমিক টেট পরীক্ষার ফলাফল! বিস্তারিত দেখে নিন এখনই WBJEE Result 2025: আইনি জটিলতা কাটিয়ে প্রকাশিত হল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল, দেখে নিন মেধা তালিকা WBJEE Result 2025: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশে বাধা! OBC সার্টিফিকেট সংক্রান্ত জটিলতায় অনিশ্চয়তার মুখে ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ