WB Government Job: রাজ্যে প্রচুর শূন্যপদে নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়!

Published By: Madhumita Pal | Published On:
Share:

নিয়োগ দুর্নীতির জটিলতায় বিদ্ধ রাজ্য। নিত্যদিন সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এহেন বাতাবরণে রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সম্প্রতি সমস্ত বিভাগ মিলিয়ে প্রায় ২ হাজার ৭২২টি শূন্যপদে প্রার্থী নিয়োগের ঘোষণা করা হয়েছে।

সোমবার একাধিক বিষয়ে আলোচনার জন্য মন্ত্রিসভায় বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে রাজ্যের বিভিন্ন শূন্যপদে প্রার্থী নিয়োগের বিষয়টি আসে। সূত্রের খবর, এর মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনের ১ হাজার ৭২৯টি পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া কৃষি দফতরের ১২২টি অ্যাসিস্টেন্ট ডিরেক্টর পদে নিয়োগ করা হবে প্রার্থীদের। এর সঙ্গে গ্রন্থাগার দফতরের ৭৩৮টি পদে নিয়োগ হবে। যেখানে উত্তর চব্বিশ পরগনার সর্বোচ্চ নিয়োগ হবে ৬০ জন, গ্রামীণ লাইব্রেরির জন্য পূর্ব বর্ধমানে ৫৫ জন ও দক্ষিণ চব্বিশ পরগনায় ৫২ জনের নিয়োগ হবে।

চাকরির খবরঃ রাজ্যে কর্মচারী বিমা নিগমে কর্মী নিয়োগ

সূত্রের খবর, এর সাথে পুরুলিয়ায় ২টি একলব্য মডেল স্কুল তৈরির পরিকল্পনা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়ার একলব্য মডেল স্কুলের বেশ কিছু পদে ৭৪ জন প্রার্থী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া আরও কিছু পদে প্রার্থী নিয়োগের ঘোষণা সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

ইন্ডিয়ান রেলওয়েতে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, প্রতিমাসে বেতন ২১ হাজার টাকা পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকে ১০০০ অফিসার নিয়োগ, পশ্চিমবঙ্গেও প্রচুর শূন্যপদ রয়েছে SSF এ গ্রুপ সি কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যাবে BEML এ জুনিয়র এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ, কেবল ইন্টারভিউ দিয়ে চাকরি কোচি শিপইয়ার্ডে ২৪০ অ্যাপ্রেন্টিস নিয়োগ, শুধু ইন্টারভিউতে পাশ করলেই চাকরি