রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগ নিয়ে সুখবর! ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যের পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নতুন পদক্ষেপ গ্রহণ করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সাংবাদিক সম্মেলনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেন।

এদিন তিনি ঘোষণা করেন, রাজ্যে পুলিশ কনস্টেবল নিয়োগের বয়সসীমা বৃদ্ধি করা হবে। পূর্বে কনস্টেবল নিয়োগের বয়সসীমা ছিল ১৮ থেকে ২৭ বছর। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, জেনারেল ক্যাটাগরির চাকরী প্রার্থীদের জন্য বয়সসীমা ২৭ থেকে ৩০ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ST এবং SC ক্যাটাগরির পরীক্ষার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩৫ এবং OBC দের ক্ষেত্রে এই সীমা ১৮ বছর থেকে ৩৩ বছর। কনস্টেবল নিয়োগের বয়সসীমা বৃদ্ধি করায় বহু চাকরীপ্রার্থী খুবই খুশি।

আরও পড়ুনঃ প্রাইমারী টেট নিয়ে বিরাট সুখবর

এছাড়াও এদিন কোলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের ড্রাইভারদের বেতন বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পূর্বে কোলকাতা পুলিশের ড্রাইভার ১৩ হাজার ৫০০ টাকা পেতেন। এদিন তাদের বেতন ১ হাজার ৫০০ টাকা বৃদ্ধি করে, ১৫ হাজার টাকা করেন মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের ড্রাইভারদের পূর্বে বেতন ছিল ১১ হাজার ৫০০ টাকা। এদিন ঘোষণায় বেতন ২ হাজার টাকা বৃদ্ধি করেন। তাদের নতুন বেতন হয় ১৩ হাজার ৫০০ টাকা।

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন ইন্ডিয়ান নেভিতে মাধ্যমিক পাসে অগ্নিবীর নিয়োগ, আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন