উচ্চমাধ্যমিক পাশে ভারতীয় আধা সামরিক সেনাবাহিনীতে কর্মী নিয়োগ, আবেদন পদ্ধতি জেনে নিন

Published By: Priyanka Sen | Published On:
Share:

কেন্দ্রীয় সরকারের আধা সেনাবাহিনী সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা CISF এর তরফে ৪০৩ টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে চাকরিপ্রার্থীরা অন্যতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থেকেই আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি সম্পূর্ণ অনলাইন মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের ০৬/০৬/২০২৫ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে। চাকরিপ্রার্থীদের জন্য পদের নাম, শূন্য পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের অন্যান্য যোগ্যতা, নিয়োগ পদ্ধতি ও আবেদন পদ্ধতি সংক্রান্ত তথ্য গুলি ভালোভাবে জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের প্রতিবেদনে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হলো।

---Advertisement---

পদের নাম- হেড কনস্টেবল

শূন্য পদের সংখ্যা- ৪০৩টি

শিক্ষাগত যোগ্যতা- সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা CISF এর তরফে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থেকে চাকরি প্রার্থীদের হেড কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে।

অন্যান্য যোগ্যতা- স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশের পাশাপাশি চাকরি প্রার্থীদের অবশ্যই ন্যাশনাল লেভেল বিভিন্ন খেলার সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ এক্ষেত্রে স্পোর্টস কোটার চাকরিপ্রার্থীদের পুরুষ মহিলা নির্বিশেষে নিয়োগ করা হচ্ছে আধা সেনাবাহিনীতে। তাইকুন্ডু, ক্যারাটে, ফুটবল, আর্চারি, হ্যান্ডবল বা সমতুল্য একাধিক খেলার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। সম্পূর্ণ খেলার তালিকা ভালোভাবে বুঝে নিতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারেন।

---Advertisement---

চাকরির খবরঃ বায়ুসোনা বাহিনীতে গ্রুপ সি ও ডি পদে চাকরির সুযোগ

বয়স সীমা- সর্বনিম্ন ১৮ বছর বয়স থেকে চাকরি প্রার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন। সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের অবশ্যই সংরক্ষণের নিয়ম অনুসারে বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন- কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের চতুর্থ বেতনক্রম অনুসারে চাকরিপ্রার্থীদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ন্যূনতম ২৫,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮১,১০০ টাকার মধ্যে বেতন দেওয়া হবে নিযুক্ত কর্মীদের।

চাকরির খবরঃ পশ্চিমবঙ্গ সরকারের চাকরির মেলা, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ

নিয়োগ পদ্ধতি- আবেদনকারীদের মধ্য থেকে প্রথমে একটি ট্রায়াল টেস্টের মাধ্যমে সবথেকে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। এরপর প্রফিশিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে যোগ্য ৪০৩ জন সার্টিফিকেট থেকে নির্দিষ্ট পদে নিয়োগ করবে CISF। তবে সম্পূর্ণ নিয়োগের আগে অবশ্যই মেডিকেল টেস্ট করানো হবে প্রতিটি চাকরি প্রার্থীর।

আবেদন পদ্ধতি- এক্ষেত্রে চাকরি প্রার্থীরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদনের সুযোগ পাচ্ছেন। তবে জানিয়ে রাখি, প্রতিটি চাকরিপ্রার্থীকে ৬ই জুন ২০২৫ তারিখের মধ্যে আবেদনপত্র জমা করে দিতে হবে। আবেদনপত্র পূরণের জন্য প্রথমেই CISF এর https://cis-frectt.cisf.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে। সঠিক নিয়ম মেনে অবশ্যই আবেদনপত্র পূরণ করে, প্রয়োজনীয় সকল নথিপত্র আপলোড করে দিতে হবে। সমস্ত তথ্য আরো বিশদে বুঝে নিতে, নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে তবেই আবেদন জানাবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates  please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। নির্ভরযোগ্য ও ব্যবহারিক কার্যকরী তথ্য প্রদানে তিনি পড়ুয়া থেকে প্যারেন্টস সবাইকে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন