ভারতীয় সেনায় কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যে সমস্ত চাকরিপ্রার্থীরা ভারতীয় সেনার বিভিন্ন বিভাগে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য দারুণ সুযোগ। ভারতীয় সেনার সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বিভাগের পক্ষ থেকে কনস্টেবল পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এই নিয়োগ কেবলমাত্র পুরুষ চাকরিপ্রার্থীদের জন্য। আবেদন পদ্ধতি, বয়সসীমা, মাসিক বেতন এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।

Employment No.— RECRUITMENT OF CONSTABLE/FIRE (MALE)-2024 IN CISF

পদের নাম— Constable/Fire
মোট শূন্যপদ— ১১৩০ টি। (UR- ৪৬৬ টি, EWS- ১১৪ টি, SC- ১৫৩ টি, ST- ১৬১ টি, OBC- ২৩৬ টি।)
শিক্ষাগত যোগ্যতা— এই শূন্যপদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। বিজ্ঞান বিভাগের বিষয়গুলি সহ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে থাকতে হবে প্রার্থীদের।

চাকরির খবরঃ ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে প্রচুর কর্মী নিয়োগ

শারীরিক যোগ্যতা— প্রত্যেক প্রার্থীকে ৫ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে হবে ২৪ মিনিট সময়ের মধ্যে। উচ্চতা— ১৭০ সেন্টিমিটার। ছাতি— ৮০-৮৫ সেন্টিমিটার। ন্যূনতম এক্সপেনশন ৫ সেন্টিমিটার।

মাসিক বেতন— কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের সর্বশেষ সুপারিশ অনুযায়ী প্রার্থীদের মাসিক বেতন হলো ২১,৭০০/- টাকা থেকে ৬৯,০০০/- টাকা।
বয়সসীমা— আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৩ বছরের মধ্যে হতে হবে। জন্ম তারিখের নিরিখে প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে ১ অক্টোবর, ২০০১ তারিখ থেকে ৩০ সেপ্টেম্বর, ২০০৬ তারিখের মধ্যে। আবেদন জানানোর ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ওবিসি শ্রেণীভুক্ত প্রার্থীদের ৩ বছর, তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত প্রার্থীদের ৫ বছর বয়সের ছাড় থাকবে।

আবেদন পদ্ধতি— সিআইএসএফের অফিসিয়াল ওয়েবসাইট মারফত আবেদন নথিভুক্ত করতে হবে আগ্রহী প্রার্থীদের। অনলাইনে আবেদন জানানোর জন্য cisfrectt.cisf.gov.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে। উক্ত ওয়েবসাইটে প্রার্থীদের প্রথম রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াতে প্রত্যেক প্রার্থীকে নিজের বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ব্যবহার করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অনলাইন আবেদন পেজে সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করে ডকুমেন্ট আপলোড করতে হবে। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর এবং ডকুমেন্টগুলি আপলোড করার পর আবেদন ফি জমা করে আবেদন সাবমিট করতে হবে।

আবেদন ফি— তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত আবেদনকারী, এক্স সার্ভিস ম্যান আবেদনকারী বাদে অন্যান্য সমস্ত শ্রেণীভুক্ত আবেদনকারীদের ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

লিখিত পরীক্ষা— শারীরিক যোগ্যতার মাপ কাঠিতে উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। লিখিত পরীক্ষায় জেনারেল ইন্টালিজেন্স, রিজিনিং, জেনারেল নলেজ, জেনারেল এওয়ারনেস, এলিমেন্টারি ম্যাথমেটিক্স এবং ইংরেজি অথবা হিন্দি বিষয় থেকে প্রশ্ন থাকবে।

চাকরির খবরঃ রাজ্য সরকারের ভূমি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ

আবেদনের শেষ তারিখ— সংশ্লিষ্ট এই নিয়োগের ক্ষেত্রে আবেদনপত্র এবং আবেদন ফি জমা করার শেষ তারিখ হল ৩০ সেপ্টেম্বর, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা