কলকাতা চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে নিয়োগ, ইন্টারভিউ তে পাস করলেই চাকরি

Published By: Debasish Ghosh | Published On:
Share:

আপনি কি পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী? স্বাস্থ্য দপ্তরে ভালো বেতনে চাকরি করতে চান? তবে রয়েছে সুবর্ণ সুযোগ। সম্প্রতি কলকাতা চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে নিয়োগ সংক্রান্ত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এইচএলএল লাইফকেয়ার লিমিটেড (HLL Lifecare Limited)-এর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়াটি হবে। সমগ্র পশ্চিমবঙ্গ থেকে নারী পুরুষ নির্বিশেষে যে কেউ নির্দিষ্ট যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই হবে। নিয়োগ শেষে মিলবে আকর্ষণীয় বেতন ও অন্যান্য সুবিধা। আগ্ৰহী প্রার্থীদের সীমিত সময়সীমা শেষ হবার আগেই অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আরো খুঁটিনাটি জানুন আজকের প্রতিবেদনে।

কলকাতা চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে নিয়োগ

Advertisement No – HLL/HCS/25-26/01
কলকাতায় চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (CNCI) তে এই নিয়োগ হবে। মোট ৭৯ ধরনের পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। যার মধ্যে রয়েছে

  • স্টাফ নার্স
  • OT টেকনিশিয়ান
  • ICU টেকনিশিয়ান
  • ল্যাব টেকনিশিয়ান
  • রেডিওগ্রাফার
  • ক্লিনিক্যাল সাইকোলজিস্ট
  • অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান
  • অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট
  • অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট
  • অফিস অ্যাসিস্ট্যান্ট ও আরও অনেক।

বিভিন্ন পদে বিভিন্ন সংখ্যক শূন্যপদ রয়েছে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ। প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে, তবে প্রার্থীর পারফরম্যান্স এবং প্রকল্পের প্রয়োজনে এই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। নিয়োগের স্থান হবে কলকাতার হাজরা অথবা নিউ টাউন ক্যাম্পাস।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মাপকাঠি নিচে দেওয়া হলো:

পদের নাম শিক্ষাগত যোগ্যতা
প্রয়োজনীয় অভিজ্ঞতা
স্টাফ নার্স B.Sc. Nursing / GNM
৬ মাস থেকে ২ বছরের অভিজ্ঞতা
OT টেকনিশিয়ান B.Sc / Diploma in OT Technology
১ থেকে ৪ বছর পর্যন্ত অভিজ্ঞতা
ICU টেকনিশিয়ান B.Sc / Diploma in OT/ICU/CCU
১ থেকে ৪ বছর পর্যন্ত অভিজ্ঞতা
রেডিওগ্রাফার B.Sc / Diploma in Radiology
১ থেকে ৫ বছর পর্যন্ত অভিজ্ঞতা
ল্যাব টেকনিশিয়ান B.Sc / Diploma in Lab Technology
১ থেকে ৫ বছর পর্যন্ত অভিজ্ঞতা
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট M.Sc / M.Phil. Clinical Psychology
১ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা
অ্যাসিস্ট্যান্ট ডায়েটিশিয়ান M.Sc Nutrition
১ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা
অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট B.Com
৩ বছরের অভিজ্ঞতা
অ্যাসিস্ট্যান্ট ফার্মাসিস্ট Diploma in Pharmacy
১ বছরের অভিজ্ঞতা
অফিস অ্যাসিস্ট্যান্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস
১ বছরের অভিজ্ঞতা
---Advertisement---

বয়সসীমা

আবেদনকারীর বয়স ১ মার্চ, ২০২৬ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৪০ বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST/OBC/PwD প্রার্থীদের জন্য বয়স ও সংরক্ষণের সুবিধা প্রযোজ্য হবে।

বেতন

বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট বেতনের অংক স্পষ্ট উল্লেখ করা হয়নি । তবে HLL এবং CNCI-এর নিয়ম অনুযায়ী আকর্ষণীয় বেতন প্রদান করা হবে।

আরও পড়ুনঃ কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ

আবেদন প্রক্রিয়া

আবেদন শুধুমাত্র অনলাইনে গুগল ফর্মের (Google Form) মাধ্যমে করতে হবে:

  • এজন্য
    https://docs.google.com/forms/d/1GpxiBJpn6qpFA9XqesE8SX3bQ7B19xs_SdWt81bIbpA/edit এই লিংকে যেতে হবে।
  • নির্দিষ্ট ফরম্যাটটি ডাউনলোড করে সেটি ডিজিটালভাবে পূরণ করতে হবে। হাতে লেখা কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
  • পূরণ করা ফর্মের সাথে আপনার বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট এবং লেটেস্ট স্যালারি স্লিপ আপলোড করতে হবে।
  • প্রতিটি আপলোড করা ফাইলের সাইজ ১০ এমবি (10 MB)-র নিচে হতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

  • প্রথমে আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে।
  • এরপর বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সাক্ষাৎকারের সময় সমস্ত অরিজিনাল ডকুমেন্ট সাথে রাখতে হবে।
  • ইন্টারভিউতে পাস করলে চাকরিতে নিয়োগ করা হবে।

যারা বর্তমানে সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন, তাদের ইন্টারভিউয়ের সময় ‘No Objection Certificate’ দেখাতে হবে।

---Advertisement---

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়

  • আবেদনের শেষ তারিখ: ২৯ মার্চ, ২০২৬।
  • সময়: বিকেল ৫:০০টা পর্যন্ত।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

উত্তর দিনাজপুরের স্কুলে শিক্ষক নিয়োগ, ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাসে আবেদন দক্ষিণ দিনাজপুরের স্বাস্থ্য বিভাগে বিভিন্ন পদে নিয়োগ, শুধু ইন্টারভিউতে পাশ করলেই চাকরি বীরভূম জেলার স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে পুরুলিয়ার ইংরেজি মিডিয়াম স্কুলে শিক্ষক নিয়োগ, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লকে কর্মী নিয়োগ, উচ্চমাধ্যমিক পাশে আবেদন করা যাবে