উচ্চমাধ্যমিক পাশে কয়লা উৎপাদন বিভাগে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন ৩০ হাজার টাকা

Published By: Madhumita Pal | Published On:
Share:

কোল ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে মহানদী কোলফিল্ডিস লিমিটেডে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।

Employment No- MCL/ HQ/ Recruitment/ Statutory/2022/600
পদের নাম- Jr. Overman, Minning Sirdar, Surveyor
মোট শূন্যপদ- ২৯৫ টি। (Jr. Overman- 82, Minning Sirdar- 145, Surveyor- 68)
বেতন- পে লেভেল অনুযায়ী Overman ও Minning Sirdar পদের ক্ষেত্রে প্রতিমাসে ৩১,৮৫২/- টাকা এবং Surveyor পদের ক্ষেত্রে প্রতিমাসে ৩৪, ৩৯১/- টাকা।

বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে Mining Engineering/ Mine Surveying Engineering -এ Degree/ Diploma করা থাকলে আবেদন করতে পারবেন।

চাকরির খবরঃ রাজ্যে ক্লার্ক ও মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.mahanadicoal.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ GEN/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ PWB/ Women প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking, Credit Card, Debit Card এর মধ্যে।
আবেদনের শুরু ও শেষ তারিখ- ৩ জানুয়ারি, ২০২৩ থেকে ২৩ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি– প্রার্থীদের কম্পিউটার বেসেড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Apply Now: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে