চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

Coast Guard Recruitment: সরকারি সংস্থায় বিভিন্ন পদে গ্রুপ সি কর্মী নিয়োগ, মাসিক বেতন শুরু ১৮০০০ টাকা থেকে

Priyanka Sen
---Advertisement---

Coast Guard Recruitment: পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবারো দুর্দান্ত চাকরির খবর! বর্তমানে সরকারি চাকরির জন্য বিপুল পরিমাণে চাকরি প্রার্থী প্রচেষ্টা চালাচ্ছেন। এরমধ্যে পরিচিত নিয়োগ প্রক্রিয়াগুলিতে অনেকেই অসফল হয়ে থাকেন। তবে ন্যূনতম মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক যোগ্যতাতেও রাজ্যের বেকারত্বের হার কমানোর জন্য বিভিন্ন সরকারি দপ্তরের তরফে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত কোস্ট গার্ড রিজিয়ন হেডকোয়ার্টার এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে বিভিন্ন পদে চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন নিজেদের যোগ্যতা অনুসারে। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নিতে পারবেন আজকের প্রতিবেদন থেকে।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- কোস্টগার্ড রিজিয়ন (NE), হেডকোয়ার্টার।

যে সমস্ত পদে নিয়োগ করা হবে-

  • স্টোর কিপার,
  • সিভিলিয়ান ড্রাইভার,
  • লস্কর।

মোট শূন্য পদের সংখ্যা- ৪টি।

---Advertisement---

চাকরির খবরঃ মাধ্যমিক যোগ্যতায় আশা কর্মী নিয়োগ হচ্ছে রাজ্যে

পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা-

  • স্টোর কিপার- যেকোনো স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস এর পাশাপাশি দুই বছরের কেন্দ্রীয় বা রাজ্য সরকারি দপ্তরে কাজ করার অভিজ্ঞতা থাকলে এই পদে আবেদন জানাতে পারবেন। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য/অর্থনীতি/বিজনেস স্টাডিস/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন/স্ট্যাটিস্টিক বিষয়ে স্নাতক ডিগ্রি ও এক বছরের অভিজ্ঞতা থাকলেও আবেদন জানানো যাবে।
  • সিভিলিয়ান ড্রাইভার- শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স এবং মোটর মেকানিক্যাল বিভিন্ন কাজ জানতে হবে। এর পাশাপাশি দুই বছরের অভিজ্ঞতা থাকলে তবেই আবেদন জানাতে পারবেন।
  • লস্কর- স্বীকৃত ভোট বা বিদ্যালয় থেকে মাধ্যমিক অথবা তার সমতুল্য শিক্ষাগত যোগ্যতা এবং তিন বছরের নৌকায় কাজ করার অভিজ্ঞতা থাকলে আবেদন জানানো যাবে।

চাকরির খবরঃ হিন্দুস্তান কপার লিমিটেডে কেন্দ্রীয় প্রশিক্ষণের সুযোগ!

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

বয়স সীমা- প্রতিটি পদেই ন্যূনতম ১৮ বছর থেকে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে স্টোর কিপার পদের জন্য সর্বোচ্চ ২৫ বছর, ড্রাইভার পদের জন্য সর্বোচ্চ ২৭ বছর এবং লস্কর পদের জন্য সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত আবেদন জানানো যাবে।

মাসিক বেতন- প্রতিটি পদের ক্ষেত্রেই পদ বিভাজন অনুসারে বেতনের তারতম্য রয়েছে। এক্ষেত্রে স্টোরকিপার পদে নিযুক্ত কর্মীদের বেতন হবে ২৫,৫০০ টাকা, ড্রাইভার পদের ক্ষেত্রে ১৯,৯০০ টাকা এবং লস্কর পদের ক্ষেত্রে ১৮,০০০ টাকা বেতন দেওয়া হবে। প্রতিক্ষেত্রেই মূল বেতনের পাশাপাশি একাধিক সরকারি সুযোগ-সুবিধা পাবেন নিযুক্ত কর্মীরা।

আবেদন পদ্ধতি- আগ্রহী চাকরিপ্রার্থীদের www.indiancoastguard.gov.in -এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন পত্র পূরণ করে জমা করতে হবে। এর আগে অবশ্যই সংস্থার তরফে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে বুঝে নিয়ে তবেই আবেদন জানাবেন। আগ্রহী চাকরিপ্রার্থীরা ১২/১০/২০২৫ তারিখ পর্যন্ত এই পদে আবেদন জানাতে পারবেন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ