আপনি কি পশ্চিমবঙ্গের একজন মাধ্যমিক পাস বেকার চাকরিপ্রার্থী? তবে আপনার জন্য রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনে দারুন চাকরির সুযোগ। কোচি শিপইয়ার্ডে ২৪০ অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হতে চলেছে। সারা দেশের যে কোন প্রান্ত থেকে ইচ্ছুক প্রার্থীর আবেদন করতে পারবেন। অফলাইনে নির্দিষ্ট তারিখের আগে আবেদন জমা করতে হবে। এক্ষেত্রে প্রার্থী বাছাইয়ের জন্য কেবল একটি ইন্টারভিউ হবে, আর তারপরেই সরাসরি নিয়োগ। ট্রেনিং চলাকালীন মিলবে মাসিক স্টাইপেন্ড। আগ্রহী প্রার্থীদের জন্য যাবতীয় খুঁটিনাটি তথ্য নিয়ে নিচে আলোচনা করা হলো।
এক নজরে
কোচি শিপইয়ার্ডে ২৪০ অ্যাপ্রেন্টিস নিয়োগ
নৌবাহিনীর এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ২১টি ভিন্ন ভিন্ন ট্রেডে প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে কোচিতে অবস্থিত ইন্ডিয়ান নেভাল শিপ রিপেয়ার ইয়ার্ড এবং ইন্ডিয়ান নেভাল এয়ারক্রাফট ইয়ার্ডে। মোট ২৪০ টি শূন্যপদ রয়েছে। ট্রেড অনুযায়ী শূন্যপদের তালিকা নিচে দেওয়া হলো:
| ট্রেডের নাম | শূন্যপদ |
| কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (COPA) | ২১ |
| ইলেকট্রিশিয়ান (Electrician) | ২৯ |
| ইলেকট্রনিক্স মেকানিক (Electronics Mechanic) | ১৮ |
| ফিটার (Fitter) | ৩১ |
| মেশিনিস্ট (Machinist) | ০৯ |
| মেকানিক মোটর ভেহিকেল (MMV) | ০৮ |
| টার্নার (Turner) | ০৮ |
| ওয়েল্ডার (Welder – Gas & Electric) | ১৪ |
| ইনস্ট্রুমেন্ট মেকানিক (Instrument Mechanic) | ১৫ |
| শিট মেটাল ওয়ার্কার (Sheet Metal Worker) | ১৬ |
| শিপরাইট উড (Shipwright Wood) | ১৮ |
| অন্যান্য (প্লাম্বার, পেইন্টার, ডিজেল মেকানিক ইত্যাদি) | ৫৩ |
| মোট | ২৪০ |
শিক্ষাগত যোগ্যতা
- আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বোর্ডের অধীনে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর পেয়ে পাস করতে হবে।
- এর পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI) পরীক্ষায় (NCVT) ন্যূনতম ৬৫% নম্বর থাকা বাধ্যতামূলক।
বয়সসীমা
বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ জুন ২০২৬ তারিখের মধ্যে আবেদনকারীর বয়স ১৮ বছরের উপরে হতে হবে। কোনো উচ্চতর বয়সসীমা নির্ধারণ করা হয়নি।
বেতন
বেতনের বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। ইন্টারভিউয়ের সময়ে প্রার্থীর সঙ্গে কথা বলে এ বিষয়ে ঠিক করা হবে।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান নিয়োগ
আবেদন পদ্ধতি
এই নিয়োগের জন্য কোনো অনলাইন আবেদন গ্রহণ করা হবে না। প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র পূরণ করে নিচে দেওয়া ঠিকানায় ডাক মাধ্যমে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
The Admiral Superintendent (for Officer-in-Charge ATS), Apprentices Training School, Naval Ship Repair Yard, Naval Base, Kochi – 682004
প্রয়োজনীয় নথিপত্র
আবেদনপত্রের সাথে নিম্নলিখিত নথিগুলোর সেল্ফ অ্যাটেস্টেড কপি জমা দিতে হবে:
- মাধ্যমিকের মার্কশিট ও বয়সের প্রমাণপত্র।
- আইটিআই (NCVT) মার্কশিট।
- গেজেটেড অফিসার কর্তৃক স্বাক্ষরিত ক্যারেক্টার সার্টিফিকেট (Character Certificate)।
- আধার কার্ড এবং প্যান কার্ড।
- ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি (নেভি ব্লু ব্যাকগ্রাউন্ড)।
- জাতিগত শংসাপত্র (যদি থাকে)।
- শারীরিক প্রতিবন্ধী বা প্রাক্তন সেনাকর্মীদের সন্তানদের ক্ষেত্রে প্রয়োজনীয় শংসাপত্র।
নির্বাচন প্রক্রিয়া
প্রথমে আবেদনকারীদের মাধ্যমিক এবং আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি শর্টলিস্ট তৈরি করা হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের জন্য ‘কল-আপ লেটার’ (Call-up Letter) পাঠানো হবে। সেখানে উত্তীর্ণ হলেই সরাসরি প্রশিক্ষণের জন্য নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- আবেদন শুরুর তারিখঃ ২৮ মার্চ ২০২৬।
- আবেদন পৌঁছানোর শেষ তারিখঃ ৩ এপ্রিল ২০২৬।
- প্রশিক্ষণ শুরুর সম্ভাব্য সময়ঃ জুলাই ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now






