জাহাজ নির্মাণ কারখানায় কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন

Published By: ExamBangla.com | Published On:
Share:

ভারত সরকারের জাহাজ নির্মাণ কারখানায় বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Cochin Shipyard Limited -এ এইসব কর্মী নিয়োগ করা হবে। কোন পদে কত শূন্যপদ এবং শিক্ষাগত যোগ্যতা সহ আরও বিস্তারিত তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে ১২ হাজার টাকা স্টাইপেন্ড পাবেন।

পদের নাম- গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস।
শূন্যপদ- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং- ১২ টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং- ১৯ টি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং- ৬ টি, সিভিল ইঞ্জিনিয়ারিং- ১৪ টি, কম্পিউটার সায়েন্স/ কমপিউটার অ্যাপ্লিকেশন/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি- ৫ টি, সেফটি ইঞ্জিনিয়ারিং- ৪ টি, মেরিন ইঞ্জিনিয়ারিং- ৪ টি, নভাল আর্কিটেকচার এন্ড সিপ বিল্ডিং- ৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে ডিগ্রি করে থাকতে হবে।
স্টাইপেন্ড- প্রতি মাসে ১২,০০০ টাকা।

পদের নাম- টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস।
শূন্যপদ- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং- ১৫ টি, মেকানিকাল ইঞ্জিনিয়ার- ১৯ টি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং- ৮ টি, ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং- ৪ টি, সিভিল ইঞ্জিনিয়ারিং- ১০ টি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং- ৫ টি, কমার্শিয়াল প্রাক্টিস- ৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- স্টেট কাউন্সিল অথবা টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
স্টাইপেন্ড- প্রতি মাসে ১০,২০০ টাকা।

চাকরির খবরঃ সরকারি কলেজে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ

বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর জন্ম তারিখ ২৩/০২/২০০৪ অথবা এই তারিখের আগে হতে হবে।
প্রশিক্ষণের সময় কাল- ১ বছর।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। portal.mhrdnats.gov.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বার থাকতে হবে। প্রার্থীকে প্রথমে NATS -এর ওয়েব পোর্টালে নাম রেজিস্টার করতে হবে। তারপরে লগইন করে আবেদন করা যাবে।
আবেদন ফি- কোন আবেদন ফি লাগবে না।
আবেদন করার শেষ তারিখ- অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৯ মার্চ, ২০২২ তারিখ পর্যন্ত।

চাকরির খবরঃ ২০২২ সালের WBCS পরীক্ষার অনলাইনে ফর্ম ফিলাপ

Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে ব্যারাকপুর শিলিগুড়ি আর্মি অফিসে অগ্নিবীর নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা