কমার্স নিয়ে পড়লে কি হওয়া যায়? Commerce Career after 12th

Published By: Nabadip Saha | Published On:
Share:

উচ্চমাধ্যমিকে কমার্স নিয়ে পড়তে চাও, কিন্তু মনে প্রশ্ন যে কমার্সে ভালো কোনো কেরিয়ার আছে নাকি? তবে আজকের এই প্রতিবেদনে তোমার সব প্রশ্নের উত্তর মিলতে চলেছে। কমার্স নিয়ে পড়লে কি হওয়া যায়? বা Commerce Career after 12th এটাই আজকে আমাদের ক্যারিয়ার গাইডের এই খবরে আলোচ্য বিষয়।

কমার্স নিয়ে পড়লে কি হওয়া যায়?

কমার্স বা ব্যবসায়িক শিক্ষা উচ্চমাধ্যমিক পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ স্ট্রিম। আর্টস, সাইন্সের মতো এই শাখাতেও প্রচুর ছাত্রছাত্রীরা ভর্তি হতে আসে। আর পড়াশোনা শেষ করে তারা সফল কেরিয়ারও শেষ পর্যন্ত তৈরি করতে পারে। কমার্স মানে মূল অর্থে বোঝায় ব্যবসা বাণিজ্য। অর্থাৎ শুনলে মনে হয় এখানে যারা পড়ে তাদের ভবিষ্যৎ ব্যবসা। একথা ঠিক যে ব্যবসা বা বিজনেসের ক্ষেত্রে কমার্সের কোনো বিকল্প নেই। তবে কমার্স মানে শুধু ব্যবসা নয়, বরং সরকারি চাকরি থেকে শুরু করে বেসরকারিতেও বহু আদর্শ কেরিয়ার রয়েছে এই শাখায়। যেগুলিতে উচ্চ বেতন থেকে শুরু করে উচ্চপদে চাকরি এমনকি বিদেশেও কাজের সুযোগ রয়েছে।

কমার্সে কি কি সাবজেক্ট থাকে?

উচ্চ মাধ্যমিক (HS) পর্যায়ে কমার্সের প্রধান বিষয়গুলোকে দুটি বিভাগে ভাগ করা যায়। এগুলো হলো:

---Advertisement---

কমপালসরি বিষয়

  • হিসাববিজ্ঞান (Accounting)
  • ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা (Business Organization & Management)
  • ফিন্যান্স ও ব্যাংকিং (Finance & Banking)
  • মার্কেটিং (Marketing)
  • অর্থনীতি (Economics)
  • বাংলা ও ইংরেজি (Language)

ঐচ্ছিক/চতুর্থ বিষয় (যেকোনো একটি):

  • পরিসংখ্যান (Statistics)
  • উচ্চতর গণিত (Mathematics)
  • কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (Computer/IT)
  • মার্কেটিং (Marketing)

উচ্চশিক্ষার ক্ষেত্রে (বিবিএ বা এমবিএ) কয়েকটা অতিরিক্ত বিষয় শেখানো হয় যেমন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (HRM), এবং ইন্টারন্যাশনাল বিজনেস।

কমার্সে কি কোন সুযোগ আছে?

কমার্সে পড়াশোনা করলে সুযোগের অভাব নেই, বরং সুযোগের বৈচিত্র্য অনেক বেশি। সরকারি এবং বেসরকারি, উভয় খাতেই কমার্স শিক্ষার্থীদের চাহিদা তুঙ্গে। নিচে কিছু উল্লেখযোগ্য কেরিয়ারের সুযোগ তুলে ধরা হলো:

কর্পোরেট কেরিয়ার

কমার্স নিয়ে পড়ে আপনি বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে (MNC) ফিন্যান্স ম্যানেজার, এইচআর অফিসার বা মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে সফল কেরিয়ার গড়তে পারেন। এজন্য বিবিএ অথবা এমবিএ ডিগ্রি পাস করতে হয়।

---Advertisement---

ব্যাংকিং সেক্টর

ব্যাংকিং সেক্টরে কমার্সের শিক্ষার্থীদের চাহিদা প্রচুর। সরকারি ও বেসরকারি ব্যাংকে প্রবেশনারি অফিসার (PO) বা ক্রেডিট অ্যানালিস্ট হিসেবে কাজ করার জন্য কমার্সের জ্ঞান সবচেয়ে বেশি কাজে লাগে। এজন্য B.Com পাস করতে হয়।

প্রফেশনাল ডিগ্রি (CA, CMA, ACCA)

যারা হিসাবে দক্ষ, তারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি (CA) বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্সি (CMA) করতে পারেন। এই ডিগ্রিগুলো অর্জন করলে দেশে এবং বিদেশে অত্যন্ত উচ্চ বেতনের এবং উচ্চপদে বিভিন্ন সরকারি ও বেসরকারি খাতে চাকরি পাওয়া যায়।

সরকারি চাকরি

অনেকে মনে করেন কমার্সে সরকারি চাকরি পাওয়া যায় না, যা সম্পূর্ণ ভুল। B.Com পাস করে আপনি সিভিল সার্ভিস বা পুলিশ সার্ভিস জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে পারেন। এছাড়াও কমার্সের ছাত্রছাত্রীরা সরকারের ‘অডিট অ্যান্ড অ্যাকাউন্টস’, কাস্টমস ও ইনকাম ট্যাক্স বিভাগে অগ্রাধিকার পায়।

কমার্স নিয়ে পড়লে কি উকিল হওয়া যায়?

হ্যাঁ, অবশ্যই কমার্স নিয়ে পড়লে উকিল হওয়া যায়। আইন পেশায় আসার জন্য উচ্চ মাধ্যমিকে কোনো নির্দিষ্ট বিভাগ (বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা) থাকা বাধ্যতামূলক নয়।
কমার্স নিয়ে উচ্চমাধ্যমিক পাস করার পর আইন নিয়ে পড়ার সুযোগ রয়েছে। এজন্য ল’ কলেজ বা বিশ্ববিদ্যালয়ে (যেমন: CLAT, LSAT India) নির্দিষ্ট প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চ মাধ্যমিক পাস করে ৫ বছরের ইন্টিগ্রেটেড এলএলবি (BA/B.Com/BBA LLB) করা যায়। এছাড়াও B.com বা গ্র্যাজুয়েশনের পর ৩ বছরের সাধারণ LLB কোর্সও করতে পারেন। সফলভাবে উত্তীর্ণ হবার পর দেশের বার কাউন্সিলে এডভোকেট হিসেবে নাম তালিকাভুক্ত করতে হবে। অবশেষে আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় পাস করে প্র্যাকটিস শুরু করা যায়।
বর্তমানে Corporate Lawyer দের চাহিদা প্রচুর। কোম্পানি আইন, আয়কর আইন, এবং ব্যাংকিং সংক্রান্ত আইনি লড়াইয়ে কমার্স ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা অন্যদের চেয়ে বেশি সুবিধা পায়। কারণ তারা ব্যবসায়ের খুটিনাটি এবং ব্যালেন্স শিট ভালো বোঝেন।

আরও পড়ুনঃ ফুড সাব-ইন্সপেক্টর কীভাবে হওয়া যায়?

কমার্স নিয়ে পড়লে কি পুলিশ হওয়া যায়?

কমার্স থেকে পড়ে আপনি পুলিশের চাকরিও সহজেই পেতে পারেন।
এসআই (SI): পুলিশের সাব-ইন্সপেক্টর (SI) পদে আবেদনের জন্য ন্যূনতম স্নাতক (Honours) পাস হতে হয়। আপনি B.Com পাস করে অনায়াসেই এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
IPS /DSP: যেকোনো বিষয়ে স্নাতক (B.Com বা অন্য ডিগ্রি) করার পর UPSC বা স্টেট PSC পরীক্ষা দিয়ে সরাসরি গেজেটেড অফিসার (DSP/IPS) হওয়া যায়।
অন্যান্য: কমার্স ব্যাকগ্রাউন্ড থাকলে সাইবার ক্রাইম বা ফরেনসিক অডিটের মতো বিশেষ পুলিশ বিভাগে কাজের ক্ষেত্রে সুবিধা পাওয়া যেতে পারে।

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন

পুলিশ সাব-ইন্সপেক্টর কীভাবে হওয়া যায়? কি কি যোগ্যতা লাগে? উচ্চ মাধ্যমিকের পরে গ্রাফিক্স ডিজাইন? কি কি সুযোগ আছে জেনে নাও AIIMS Paramedical Application Form 2026: AIIMS এ নার্সিং এর ফর্ম ফিলাপ শুরু, সমস্ত ডিটেইলস দেখে নিন আর্টস নিয়ে পড়লে কি নার্স হওয়া যায়? নার্স হওয়ার যোগ্যতা কি? ফুড সাব-ইন্সপেক্টর কীভাবে হওয়া যায়? | ফুড সাব-ইন্সপেক্টর ক্যারিয়ার কি ভালো?