কোচবিহার জেলায় গ্রুপ সি কর্মী নিয়োগ, মাসিক বেতন ১০ হাজার টাকা

Published By: Exam Bangla | Published On:
Share:

আপনি কি পশ্চিমবঙ্গের একজন বেকার চাকরিপ্রার্থী? রাজ্য সরকারের অধীনে কোনো ভালো চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। সম্প্রতি কোচবিহারে ইন্টারভিউয়ের মাধ্যমে গ্রুপ সি কর্মী নিয়োগ নিয়োগ করার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নারী পুরুষ নির্বিশেষে যে কেউ আবেদন করতে পারবেন। নিয়োগের পর মাসিক ১০ হাজার টাকা বেতন মিলবে। কি যোগ্যতা লাগবে এখানে আবেদন করতে? কিভাবে আবেদন করবেন? ও আরো খুঁটিনাটি তথ্য নিয়ে বিশদে নিচে জানানো হলো।

কোচবিহার জেলায় গ্রুপ সি কর্মী নিয়োগ

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এখানে প্রার্থীদের জেলা শাসকের অফিসে ক্লার্ক পদে নিয়োগ করা হবে। সম্পূর্ণ চুক্তিভিত্তিক নিয়োগ হবে। প্রাথমিকভাবে প্রার্থীরা ১ বছরের জন্য কাজ করবেন। পরে মেয়াদ বাড়ানো হতে পারে। মোট শূন্যপদের বিষয়ে কিছু স্পষ্ট করে বলা হয়নি।

আবেদনের যোগ্যতা

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করতে হবে:

  1. প্রার্থীকে অবশ্যই কোচবিহারের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. প্রার্থীকে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে (১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের হিসেবে)।
  3. প্রার্থীর অবশ্যই কম্পিউটারে বেসিক জ্ঞান থাকতে হবে।
  4. প্রার্থীর কর্মজীবনে কোনো বিরূপ বা নেতিবাচক রেকর্ড থাকা চলবে না।
---Advertisement---

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরির খবর দেখুন

বয়সসীমা

প্রার্থীর বয়স ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ অনুযায়ী ৬৪ বছরের নিচে হতে হবে।

বেতন

নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে নির্দিষ্ট ১০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে। এছাড়া আর কোনো অতিরিক্ত ভাতা বা সুবিধা মিলবে না।

আরও পড়ুনঃ ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে?

আবেদন প্রক্রিয়া

এখানে আগে থেকে কোনো আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন অফিসে প্রার্থীদের আবেদনপত্র সহ প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে করে আনতে হবে। আবেদনপত্রের ফরম্যাটটি কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইট www.coochbehar.gov.in থেকে ডাউনলোড করা যাবে।

প্রয়োজনীয় নথিপত্র

  • নির্ধারিত ফরম্যাটে পূরণ করা আবেদনপত্র।
  • এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • সমস্ত মূল নথিপত্র এবং সেগুলোর এক সেট ফটোকপি।
  • PPO (Pension Payment Order)।
  • শেষ কর্মস্থলের DDO/HOO-এর দেওয়া সার্ভিস সার্টিফিকেট (যাতে ভিজিল্যান্স বা ক্রিমিনাল কেস সংক্রান্ত রিপোর্ট থাকে)।
  • জন্ম তারিখের প্রমাণপত্র এবং কম্পিউটার শিক্ষার শংসাপত্র।

নিয়োগ প্রক্রিয়া

এখানে কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে। ইন্টারভিউতে উত্তীর্ণ প্রার্থীদের হাতে সরাসরি নিয়োগপত্র প্রদান করা হবে।

গুরুত্বপূর্ণ তথ্য

  • ইন্টারভিউয়ের তারিখ: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬। সময়: সকাল ১১:৩০ মিনিট।
  • রিপোর্টিং টাইম: ইন্টারভিউ শুরু হওয়ার অন্তত ১ ঘণ্টা আগে প্রার্থীদের পৌঁছাতে হবে।
  • স্থান: কনফারেন্স রুম-২, জেলা শাসকের কার্যালয় (Office of the District Magistrate), কোচবিহার।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে সেরা ৫ টি স্কলারশিপের খবর

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম জব পোস্ট সবার আগে পেতে আজই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হন।

টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Exam Bangla

ExamBangla.Com is a West Bengal’s leading Job News Website, Which provide all the Government Job updates, Exam dates, Syllabus, Admit card, Current affairs and Compititive exam related study materials for free of cost.

আরও পড়ুন

বাঁকুড়া জেলা স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ মুর্শিদাবাদের জেলার বিভিন্ন ব্লকে স্বাস্থ্য কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৫ হাজার টাকা উত্তর ২৪ পরগণা জেলা স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ, মাসিক বেতন ১৩ হাজার টাকা থেকে শুরু পশ্চিমবঙ্গে মিড-ডে মিল প্রকল্পে অ্যাকাউন্টেন্ট নিয়োগ, শুধু ইন্টারভিউ দিলেই চাকরি জলপাইগুড়ি জেলার স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ হচ্ছে, বিভিন্ন পদের আবেদন যোগ্যতা দেখুন এখনই