জেলায় গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের গুরুত্বপূর্ণ জেলায় গ্রুপ- ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল। মাধ্যমিক পাশ যোগ্যতায় এই শূন্যপদে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হলে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি এবং শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— DBT/36(II)/III-5/24

পদের নাম— পূজারী (ভোগ রান্নাকারী)
মোট শূন্যপদ— ৭ টি।
শিক্ষাগত যোগ্যতা— যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক অথবা সমতুল্য যেকোনো পরীক্ষায় পাশ করে থাকলে চাকরিরপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।।
মাসিক বেতন— নিয়োগের পর প্রার্থীদের রাজ্য সরকারের বেতন কমিশন অনুযায়ী নির্ধারিত গ্রুপ- ডি কর্মীদের বেতনের সমপরিমাণ বেতন দেওয়া হবে।
বয়সসীমা— এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ রাজ্য পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ

আবেদন পদ্ধতি— এই নিয়োগের জন্য অফলাইন পদ্ধতিতে আবেদন জানাতে হবে। বিজ্ঞপ্তির নিচের অংশে থাকা আবেদনপত্র ডাউনলোড করার পর সেটিকে প্রিন্ট করে প্রয়োজনীয় তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি যুক্ত করে সম্পূর্ণ আবেদনপত্রটি একটি খামের মধ্যে ভরে জেলা প্রশাসনের নির্দিষ্ট দপ্তরে জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা— To The Secretary, Debottar Trust Board, MJN Road, Madan Mohan Temple, Cooch Behar – 736101 (WB)

আবেদনের শেষ তারিখ— ১৮ মার্চ, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন