রাজ্যের সরকারি হাসপাতালে গ্রূপ-সি কর্মী নিয়োগ, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরির সুযোগ

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্য সরকারের অধীনস্থ মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। উচ্চমাধ্যমিক পাশে সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম- মেডিকেল টেকনোলজিস্ট (Lab)।
মোট শূন্যপদ- ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পাশ সহ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়স- আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন- প্রতিমাসে বেতন ১৭ হাজার টাকা।

চাকরির খবরঃ সেপ্টেম্বর মাসের সমস্ত চাকরির খবর

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের কোনরকম আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ দিন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে। এবং প্রার্থীকে গিয়ে প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হবে।

ইন্টারভিউ তারিখ- ৫ সেপ্টেম্বর ২০২২, দুপুর -২ টা।(রিপোর্টিং টাইম- দুপুর ১২ টা)
ইন্টারভিউ স্থান- conference room, academic building, MJN Medical College and Hospital, Vivekananda street, pilkhana, Coochbehar.

নিয়োগ পদ্ধতি- একাডেমিক নাম্বার, কাজের অভিজ্ঞতার, কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।

চাকরির খবরঃ রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে