উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ, মাসিক বেতন ২২ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ গুরুত্বপূর্ণ একটি স্কুলে বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জেলা দপ্তর মারফত। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, নিয়োগ স্থান, নিয়োগের প্রক্রিয়া ইত্যাদি অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— 01/2024

পদের নাম— Assistant Teacher
মোট শূন্যপদ— ১ টি।
শিক্ষাগত যোগ্যতা— এই ক্ষেত্রে শিক্ষক পদে আবেদন করার জন্য প্রার্থীদের পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ অথবা সমতুল্য কোনও বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। সেই সঙ্গে সরকারি স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে বধির ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের জন্য বিশেষ ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে।

চাকরির খবরঃ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১০২৫ শূন্যপদে কর্মী নিয়োগ

মাসিক বেতন— এখানে কর্মরত প্রার্থীকে শুরুতে মাসিক ২২,৭০০/- টাকা বেতন দেয়া হবে।
বয়সসীমা— আবেদন জানানোর ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের বয়সের ছাড় আছে।

আবেদন পদ্ধতি— যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন জানাতে পারবেন। জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এখানে আবেদন নথিভুক্ত করা যাবে। সে ক্ষেত্রে অনলাইন আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ করার সময় প্রয়োজনীয় নথি গুলি স্ক্যান করে আপলোড করতে হবে। সমস্ত কিছু তথ্য আপলোড করার পর সামমিট বাটনে ক্লিক করলে আবেদন নথিভুক্ত হয়ে যাবে।

নিয়োগ পদ্ধতি— নিয়োগের জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। যেখানে লিখিত পরীক্ষা থাকবে ৪০ নম্বরের এবং ইন্টারভিউ থাকবে ১০ নম্বরের।

আবেদনের শেষ তারিখ— ২১ ফেব্রুয়ারি, ২০২৪।

চাকরির খবরঃ অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হল

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন