রাজ্যের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন চলবে ৩০ নভেম্বর পর্যন্ত

Published By: Madhumita Pal | Published On:
Share:

রাজ্যের বিশ্ববিদ্যালয়ে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসার ও অ্যাসোসিয়েট প্রফেসর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং- F106,V1/REG/REC/1673-22, যেকোন ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত নিচে আলোচনা করা হলো।

পদের নাম- প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও অ্যাসোসিয়েট প্রফেসর।
মোট শূন্যপদ- ২২ টি।
শিক্ষাগত যোগ্যতা- ১) প্রফেসর পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি করা থাকতে হবে। সঙ্গে ইউজিসি অন্তর্ভুক্ত হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। (২) অ্যাসোসিয়েট প্রফেসরের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি করা থাকতে হবে। সঙ্গে ইউজিসি অন্তর্ভুক্ত হতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। (৩) অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৫০ শতাংশ নাম্বার নিয়ে স্নাতকোত্তর ডিগ্রী করা থাকতে হবে। ইউজিসি বা সি এস আই আর নেট পরীক্ষায় পাশ করে থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৫৭,৭০০/- টাকা থেকে ১,৩১,৪০০/- টাকা।

চাকরির খবরঃ রাজ্যের স্কুলে ক্লার্ক নিয়োগ

আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি মোবাইল নাম্বার সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদনের শেষ তারিখ– ৩০ নভেম্বর, ২০২২
আবেদন ফি- আবেদন ফি বাবদ জেনারেল প্রার্থীদের ৫০০ টাকা ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা ধার্য করা হয়েছে। এবং এসসি/ এসসি ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কোন রূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking/ Credit Card/ Debit Card মাধ্যমে।

যে সমস্ত ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে- বেঙ্গলি, কমার্স, এডুকেশন, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, সংস্কৃত, বোটানি সহ বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে।

Official Notification: Download Now
Apply Now: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন