দেশের চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকার এনেছে বিরাট বড় সুযোগ। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা CRPF এ ৯০০০ এরও বেশি কনস্টেবল নিয়োগ করার অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নূন্যতম মাধ্যমিক পাস হলেই এই চাকরিতে আবেদন করা যাবে। সারা দেশের যেকোন প্রার্থী আবেদনের যোগ্য। স্থায়ী পদে চাকরি। মাসিক ২১ হাজার টাকা বেতন ও সাথে আরও সুযোগ সুবিধা মিলবে। এই নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ, শূন্যপদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য দরকারী তথ্য জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
এক নজরে
CRPF এ ৯০০০ এরও বেশি কনস্টেবল নিয়োগ
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ৯,১৯৫টি শূন্যপদ পূরণ করা হবে। শূন্যপদগুলোকে দুটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে:
কনস্টেবল (টেকনিক্যাল ও ট্রেডসম্যান)
এই বিভাগে মোট ৯,১৭৫টি পদ খালি রয়েছে। এর মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য ৯,০৯৬টি এবং মহিলা প্রার্থীদের জন্য ৭৯টি পদ সংরক্ষিত রয়েছে। প্রতিটি রাজ্যের জন্য আলাদা আলাদা শূন্য পদ রয়েছে। ট্রেড ওয়াইস শূন্যপদের সংখ্যা নীচে দেওয়া হল:
| ট্রেড | শূন্যপদ |
| ড্রাইভার (Driver) |
শুধুমাত্র পুরুষদের জন্য – ৩,১৭৬টি
|
| মেকানিক মোটর ভেহিকেল (MMV) |
শুধুমাত্র পুরুষদের জন্য- ৭৩৯টি
|
| মুচি (Cobbler) |
শুধুমাত্র পুরুষদের জন্য – ১১৮টি
|
| ছুতোর (Carpenter) |
শুধুমাত্র পুরুষদের জন্য – ১২৩টি
|
| দর্জি (Tailor) |
পুরুষদের জন্য – ১৯৫ টি, মহিলাদের জন্য ২ টি
|
| ব্রাস ব্যান্ড |
পুরুষদের জন্য – ১৫৭ টি, মহিলাদের জন্য ১৮ টি
|
| পাইপ ব্যান্ড |
পুরুষদের জন্য ৩২ টি, মহিলাদের জন্য ১৬ টি
|
| বাগলার (Bugler) |
পুরুষদের জন্য – ১২৬৩ টি, মহিলাদের জন্য ১১ টি
|
| মালি (Gardener) |
পুরুষদের জন্য – ১৪১ টি, মহিলাদের জন্য – ১ টি
|
| পেন্টার (Painter) | পুরুষদের জন্য – ৮৩ টি, মহিলাদের জন্য -১ টি |
| রান্না (Cook) | শুধুমাত্র পুরুষদের জন্য – ১৪২৬ টি |
| জল বাহক (Water Carrier) | পুরুষদের জন্য – ৫০২ টি, মহিলাদের জন্য – ২৭ টি |
| ধোপা (Washerman) | শুধুমাত্র পুরুষদের জন্য – ৩৬৩ টি |
| নাপিত (Barber) | শুধুমাত্র পুরুষদের জন্য – ২৩১ টি |
| সাফাই কর্মচারী (Safai Karamchari) | শুধু পুরুষদের জন্য – ৫৪৭ টি |
কনস্টেবল (পিয়োনিয়ার উইং)
এই বিভাগে ২০টি পদ রয়েছে। এই পদগুলো শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য এবং এটি ‘অল ইন্ডিয়া’ ভিত্তিতে নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে,
| ট্রেড | শূন্যপদ |
| ম্যাসন (Mason) | ১৩টি পদ |
| ইলেকট্রিশিয়ান (Electrician) | ৭টি পদ |
বেতন কাঠামো
নির্বাচিত প্রার্থীদের পে-লেভেল-৩ অনুযায়ী বেতন দেওয়া হবে। বেতন সীমা ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো স্বীকৃত বোর্ডের অধীনে নূন্যতম মাধ্যমিক পাস হতে হবে। তার সঙ্গে পর্যাপ্ত অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ কিছু পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাস হতে হবে।
বয়স সীমা
- কনস্টেবল (ড্রাইভার): এই পদের জন্য ১ জানুয়ারি ২০২৬ অনুযায়ী প্রার্থীর বয়স ২১ থেকে ২৭ বছরের মধ্যে থাকতে হবে।
- অন্যান্য সমস্ত ট্রেড: এক্ষেত্রে আবেদনকারীদের বয়স একই তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।
প্রতি পদের ক্ষেত্রেই সংরক্ষিত প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে।
আবেদন ফি
- সাধারণ (General), ইডব্লিউএস (EWS) এবং ওবিসি (OBC) পুরুষ প্রার্থীদের জন্য: ১০০ টাকা।
- মহিলা, এসসি (SC), এসটি (ST) এবং প্রাক্তন সৈনিকদের জন্য: কোনো ফি লাগবে না।
কীভাবে আবেদন করবেন?
- সিআরপিএফ-এর অফিসিয়াল ওয়েবসাইট www.rect.crpf.gov.in-এ যান।
- আপনার ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- লগ-ইন করে ব্যক্তিগত তথ্য, ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতার বিবরণ পূরণ করুন।
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করুন।
- আবেদন ফি জমা দিন।
- আবেদনপত্রটি সাবমিট করুন এবং ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট রেখে দিন।
আরও পড়ুনঃ ITBP তে মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ
নির্বাচন প্রক্রিয়া
নিয়োগ প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন হবে:
- PET (Physical Efficiency Test): প্রথম ধাপে প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে। এক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দৌড় সম্পন্ন করতে হবে সকলকে।
- PST (Physical Standard Test): আগের ধাপে উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপকাঠি বিচারের জন্য ডাকা হবে। যেখানে নিম্নলিখিত বিষয়গুলি পরীক্ষা করা হবে,
উচ্চতা: পুরুষদের জন্য ন্যূনতম ১৭০ সেমি এবং মহিলাদের জন্য ১৫৭ সেমি। (তপশিলি উপজাতি এবং নির্দিষ্ট পাহাড়ি এলাকার প্রার্থীদের জন্য উচ্চতায় ছাড় রয়েছে) ।
বুকের ছাতি: (শুধুমাত্র পুরুষ): না ফুলিয়ে ৮০ সেমি এবং ন্যূনতম ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে।
ওজন: উচ্চতা এবং বয়স অনুযায়ী আনুপাতিক হতে হবে। - CBT (Computer Based Test): দ্বিতীয় ধাপে উত্তীর্ণদের একটি ১০০ নম্বরের অবজেক্টিভ টাইপ পরীক্ষা দিতে হবে। পরীক্ষাটি পেন ও পেপারে লিখিত ভাবে নেওয়া হবে। সময় থাকবে দুঘন্টা। ০.২৫ নম্বর নেগেটিভ মার্কিং থাকবে। প্রশ্ন থাকবে এই সমস্ত বিষয় থেকে,
বিষয় নম্বর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ২৫ নম্বর। জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস ২৫ নম্বর। এলিমেন্টারি ম্যাথমেটিক্স ২৫ নম্বর। ইংরেজি/হিন্দি ২৫ নম্বর। - ট্রেড টেস্ট (Trade Test): লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সংশ্লিষ্ট কাজে দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। মোট ৫০ নম্বর থাকবে, যার মধ্যে ২০ নম্বর পেলে পাস হবে।
- নথি যাচাইকরণ (Document Verification): ট্রেড টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের সমস্ত সার্টিফিকেটের আসল কপি যাচাই করা হবে।
- মেডিকেল পরীক্ষা (DME/RME): সবশেষে শারীরিক মানসিক ও সুস্থতা যাচাইয়ের পর নিয়োগ দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
- বিজ্ঞপ্তি প্রকাশ: ৯ এপ্রিল ২০২৬।
- অনলাইন আবেদন শুরু: ২০ এপ্রিল ২০২৬।
- আবেদনের শেষ তারিখ: ১৯ মে ২০২৬।
- অনলাইন ফি প্রদানের শেষ তারিখ: ১৯ মে ২০২৬।
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now






