CSIR Recruitment 2025: কেন্দ্রীয় সরকারি সংস্থায় MTS নিয়োগ, দশম পাশেই মাসিক বেতন ৩৫০০০ টাকা

Published By: Priyanka Sen | Published On:
Share:

CSIR Recruitment 2025: সরকারি চাকরি প্রার্থীদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা ন্যূনতম যোগ্যতার কারণে একাধিক জায়গায় চাকরি খুঁজেও, কাজ করার সুযোগ পান না। তাদের জন্যই এবার কেন্দ্রীয় সরকার অধীনস্থ CSIR-Indian Institute of Chemical Technology এর তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরিপ্রার্থীরা বিবিধ কাজের জন্য আবেদন জানাতে পারবেন। পদের নাম, আবেদনের যোগ্যতা, নিয়োগ পদ্ধতি এবং আবেদন পদ্ধতির সংক্রান্ত যাবতীয় তথ্য চাকরিপ্রার্থীদের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।

---Advertisement---

নিয়োগ কারী সংস্থা- CSIR-Indian Institute of Chemical Technology।

পদের নাম- জুনিয়ার স্টেনোগ্রাফার ও মাল্টি টাস্কিং স্টাফ (MTS)।

মোট শূন্য পদের সংখ্যা- ৯টি।

মাসিক বেতনের পরিমাণ:

  • জুনিয়র স্টেনোগ্রাফার- এই পদে নিযুক্ত কর্মীদের কেন্দ্রীয় সরকারের চতুর্থ বেতন ক্রম অনুসারে মোট ৫২,৭৫৫/- টাকা বেতন দেওয়া হবে।
  • মাল্টি টাস্কিং স্টাফ- এই পদে নিযুক্ত কর্মীরা কেন্দ্রীয় সরকারের বেতন ক্রম ১ অনুসারে ৩৫,৩৯৩/- টাকা বেতন পাবেন।
---Advertisement---

চাকরির খবরঃ ইস্টার্ন কোলফিল্ডসে বিপুল সংখ্যক অ্যাপ্রেন্টিস নিয়োগ

বয়স সীমা- মাল্টি টাস্কিং স্টাফ বা MTS পদের জন্য চাকরিপ্রার্থীরা সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত আবেদন জানাতে পারবেন। অপরদিকে স্টেনোগ্রাফার পদে আবেদন জানানোর জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ২৭ বছর। ১২/০৯/২০২৫ তারিখ অনুসারে চাকরিপ্রার্থীদের বয়সের গণনা করা হবে। এক্ষেত্রে অবশ্য সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমায় সংরক্ষণের নিয়ম মেনে ছাড় পাবেন।

শিক্ষাগত যোগ্যতা:

১) মাল্টি টাস্কিং স্টাফ- যে কোন স্বীকৃত বিদ্যালয় বা বোর্ড থেকে মাধ্যমিক অথবা তার সমতুল্য যোগ্যতা থাকলে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। যদিও এক্ষেত্রে উচ্চমাধ্যমিক বা আগে এই পদে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

২) স্টেনোগ্রাফার- ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য যোগ্যতা থাকলে এবং প্রতি মিনিটে ৮০ টি শব্দ ইংরেজি অথবা হিন্দিতে শর্ট হ্যান্ড এর দক্ষতা থাকলে এই পদে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা।

চাকরির খবরঃ LIC তে ৮৪১টি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে

চাকরি সম্পর্কিত আরও আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন  👇👇

নিয়োগ প্রক্রিয়া- উভয় পদের জন্য চাকরিপ্রার্থীদের প্রথমে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের স্টেনোগ্রাফি পরীক্ষা দিতে হবে। অপরদিকে MTS পদের আবেদনকারীদের শুধুমাত্র মাধ্যমিক স্তরের ১৫০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। এর পরবর্তী ধাপে যোগ্য প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে যথাযথ পদে নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া- যোগ্য এবং আগ্রহী চাকরিপ্রার্থীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে https://www.iict.res.in/CAREERS. -এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়া আবেদনপত্র পূরণ করতে হবে এবং ১২/০৯/২০২৫ তারিখের মধ্যে আবেদন পত্রটি জমা করে দিতে হবে। আবেদনপত্র জমা করার পর নির্দিষ্ট তারিখের মধ্যে ৫০০ টাকা আবেদন মূল্য দিতে হবে। যদিও এক্ষেত্রে তপশিলি জাতি, উপজাতি, মহিলা, এক্স সার্ভিস ম্যান, শারীরিকভাবে বিশেষ সক্ষম চাকরিপ্রার্থীদের কোন আবেদন মূল্য দিতে হবে না।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

Priyanka Sen

নেতাজি সুভাষ ওপেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং গত ৪+ বছর ধরে স্কলারশিপ ও সরকারি শিক্ষা প্রকল্প বিষয়ক কনটেন্ট লিখছেন। শিক্ষা সংক্রান্ত নীতিমালা, আবেদন প্রক্রিয়া ও যোগ্যতার মানদণ্ড সহজ ভাষায় বিশ্লেষণ করা তার বিশেষ দক্ষতা। নির্ভরযোগ্য তথ্য ও ব্যবহারিক গাইডের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আসছেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে