CSIR UGC NET: বর্ধিত হলো আবেদনের সময়সীমা!

Published By: Debasish Ghosh | Published On:
Share:

দি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এর তরফে জয়েন্ট CSIR-UGC NET পরীক্ষার রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানো হলো। আগ্রহী পরীক্ষার্থীরা আগামী ১৭ই এপ্রিল পর্যন্ত নিজেদের অ্যাপ্লিকশন ফর্ম জমা করতে পারবেন। (csirnet.nta.nic.in) ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার আবেদন জানাতে পারবেন পরীক্ষার্থীরা।

আবেদন জানাবেন কিভাবে?

১) পরীক্ষার্থীদের প্রথমে (csirnet.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর হোমপেজে অবস্থিত পরীক্ষার রেজিস্ট্রেশনের লিঙ্কে ক্লিক করতে হবে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে সেরা ৭ টি চাকরি

৩) এরপর নির্দেশ মতো সঠিকভাবে আবেদনপত্রটি পূরণ করতে হবে।

৪) রেজিস্ট্রেশন ফি জমা করতে হবে।

৫) আবেদনপত্রটি সাবমিট করে ফর্মটি ডাউনলোড করে রাখবেন পরীক্ষার্থীরা।

প্রসঙ্গত, জয়েন্ট সিএসআইআর – ইউজিসি নেট ডিসেম্বর ২০২২/ জুন ২০২৩ পরীক্ষাটি আয়োজিত হবে আগামী ৬ জুন থেকে ৮ জুন সময়কালের মধ্যে। গত ১০ই মার্চ থেকে শুরু হয়েছিল পরীক্ষার আবেদন গ্রহণ প্রক্রিয়া। ১০ই এপ্রিল ছিল আবেদন জমা করার শেষ দিন। তবে পরীক্ষার্থীদের কথা চিন্তা করে এনটিএ এর তরফে ফের বিজ্ঞপ্তি দিয়ে আবেদন জানানোর সময়কাল বাড়ানো হয়েছে। আবেদনপত্র সংশোধন করা যাবে আগামী ১৯শে এপ্রিল থেকে। এ বিষয়ে বিস্তারিত জানতে এনটিএ এর বিজ্ঞপ্তিটি পড়ে নেবেন। এছাড়া পরীক্ষা সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন পরীক্ষার্থীরা।

Official Notification: Download Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

ব্যাঙ্ক অফ বরোদায় ম্যানেজার নিয়োগ, কলকাতা শাখাতেও প্রচুর শূন্যপদ রয়েছে IDBI ব্যাংকে স্পেশালিস্ট অফিসার নিয়োগ, শুধু ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে লাইব্রেরিয়ান নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন কলকাতায় দক্ষিণ পূর্ব রেলের হেড অফিসে কর্মী নিয়োগ, শুধু ইন্টারভিউ হবে সশস্ত্র সীমা বলে ৮২৭ কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করা যাবে