অষ্টম শ্রেণী পাশে চুক্তিভিত্তিক কাজের সুযোগ, মাসিক বেতন ২০ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

কোচিন শিপইয়ার্ড লিমিটেড কোম্পানিতে চাকরির সুযোগ। অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোম্পানির ক্যান্টিনে কাজের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— CSL/P&A/RECTT/CONTRACT/CSE CANTEEN/2020/25

পদের নাম— General Duties
মোট শূন্যপদ— ১৫ টি।
শিক্ষাগত যোগ্যতা— যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম সপ্তম শ্রেণী পাশ সহ ফুড প্রোডাকশন অথবা ফুড সার্ভিসেস কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা সহ ক্যাটারিং সার্ভিস বিষয়ে ন্যূনতম ২ বছরের ভোকেশনাল ট্রেনিং সার্টিফিকেট থাকলে এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। একই সঙ্গে প্রার্থীকে স্থানীয় ভাষায় বার্তালাপ করার দক্ষতা রাখতে হবে।

চাকরির খবরঃ কেন্দ্রীয় জলবিদ্যুৎ দপ্তরে চলছে কর্মী নিয়োগ

মাসিক বেতন— নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের শুরুতেই বেতন দেওয়া হবে ২০,২০০/- টাকা।
বয়সসীমা— ২২ মে ২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ৩০ বছর অথবা তার নিম্নে হতে হবে।

আবেদন পদ্ধতি— অনলাইনের মাধ্যমে ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর জন্য চাকরিপ্রার্থীদের সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইটের কেরিয়ার অপশন থেকে সংশ্লিষ্ট বিকল্পটি বেছে নিয়ে অনলাইন আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর নির্দেশ অনুযায়ী সমস্ত ডকুমেন্ট আপলোড করে আবেদন ফি জমা করতে হবে।

আবেদন ফি— প্রত্যেক আবেদনকারীকে এককালীন ২০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। এই আবেদন ফি ডেবিট অথবা ক্রেডিট কার্ড এবং ইন্টারনেট ব্যাঙ্কিং -এর মাধ্যমে জমা করা যাবে।

আবেদনের শেষ তারিখ— ২২ মে, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা রিজার্ভ ব্যাংকে ৬৫০ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কলকাতা দপ্তরেও প্রচুর শূন্যপদ রয়েছে