Current Affairs Book in Bengali: তারিখ অনুযায়ী সাজানো কারেন্ট অ্যাফেয়ার্স বই, সমস্ত চাকরি পরীক্ষার জন্য কার্যকরী

Published By: Nabadip Saha | Published On:
Share:

সরকারি চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব নতুন করে বলার প্রয়োজন নেই। WBCS, WBSSC, WB Police, Primary TET, ICDS, Railway, SSC MTS, CHSL বা কেন্দ্রীয়  সরকারের বিভিন্ন পরীক্ষায় সাম্প্রতিক ঘটনাবলি (Current Affairs) থেকে প্রশ্নের সংখ্যা ক্রমশ বাড়ছে। বিশেষ করে ইন্ডেক্স, পুরস্কার, নিয়োগ, আন্তর্জাতিক সম্মেলন কিংবা সরকারি প্রকল্প- এই বিষয়গুলিই থেকে চাকরির পরীক্ষায় বেশি প্রশ্ন আসছে।

Current Affairs Book in Bengali

সাম্প্রতিক বছরগুলিতে সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করলে বোঝা যায়, কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাজ্য ও কেন্দ্রীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে সাম্প্রতিক ঘটনাবলি থেকে প্রশ্নের সংখ্যা ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি প্রকাশিত হয়েছে বাংলা ভাষার একটি নতুন কারেন্ট অ্যাফেয়ার্স -এর বই- ‘Current Affairs 365 (2026- 27)’। প্রকাশের পর থেকেই পরীক্ষার্থীদের মধ্যে বইটি নিয়ে বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে।

Current Affairs 365 (Bengali Version)

Book Name Current Affairs 365
Publisher Exam Bangla Publication
Edition 3rd
Pages 200
ISBN 9788199197220
Features Date wise CA, Chart & Table, Important MCQs

কীভাবে সাজানো হয়েছে বইটি?

  • প্রকাশনা সংস্থার দাবি অনুযায়ী, বইটি ২০০ পৃষ্ঠার হলেও অপ্রয়োজনীয় একাধিক অংশ বাদ দিয়ে শুধুমাত্র পরীক্ষায় আসার মতো তথ্য রাখা হয়েছে।
  • বইয়ের শুরুতেই রয়েছে সারা বছরের উল্লেখযোগ্য ঘটনাগুলির উপর একটি সংবাদভিত্তিক সংক্ষিপ্ত প্রতিবেদন। পরীক্ষার আগে দ্রুত রিভিশনের জন্য এই অংশটি সহায়ক হবে বলে মত প্রস্তুতকারীদের।
  • জানুয়ারি ২০২৫ থেকে জানুয়ারি ২০২৬ পর্যন্ত এক বছরের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি তারিখ অনুযায়ী ‘One Liner’ ফরম্যাটে উপস্থাপন করা হয়েছে। ফলে নির্দিষ্ট মাস বা সময়ের তথ্য দ্রুত খুঁজে পাওয়া সহজ হবে।
  • একটি উল্লেখযোগ্য দিক হল- বইটিতে ২০২৪ সালের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সও সংযোজন করা হয়েছে। কারণ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় পরীক্ষায় দেখা গেছে, আগের বছরের উল্লেখযোগ্য ঘটনা থেকেও প্রশ্ন আসতে পারে।

কোন কোন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে?

বইটির বিষয়বস্তু লক্ষ্য করলে দেখা যায়, পরীক্ষায় নিয়মিত আসা টপিকগুলিকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-

  • নতুন প্রকাশিত বই ও লেখক।
  • কেন্দ্র ও রাজ্যের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ।
  • বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল।
  • জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।
  • গুরুত্বপূর্ণ দিবস ও তাদের থিম।
  • সামরিক মহড়া।
  • ISRO-র বিভিন্ন মিশন।
  • আন্তর্জাতিক সম্মেলন ও সামিট।
  • GI Tag ও Ramsar Site
  • ২০২৫ সালে স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ MoU।
  • বিভিন্ন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ইত্যাদি।

সাজেস্টিভ MCQ

বইটিতে প্রায় ২০০টি MCQ যুক্ত করা হয়েছে। প্রশ্নগুলির প্যাটার্ন রাজ্য ও কেন্দ্রীয় সরকারি পরীক্ষার ধাঁচ অনুসরণ করে তৈরি।

কারা এই বই থেকে উপকৃত হতে পারেন?

প্রকাশকদের মতে, বইটি নির্দিষ্ট কোনও একটি পরীক্ষার জন্য সীমাবদ্ধ নয়। রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য এটি ব্যবহার করা যেতে পারে। বিশেষ করে যারা Current Affairs Book in Bengali বা Current affairs 2026 in Bengali খুঁজছেন, তাঁদের জন্য এটি একটি কার্যকরী রেফারেন্স বই হতে পারে।

প্রকাশনা সংস্থার তরফে জানানো হয়েছে, আগের সংস্করণ প্রায় ১০,০০০ কপি বিক্রি হয়েছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই নতুন সংস্করণে বিষয়বস্তু আরও সংক্ষিপ্ত ও পরীক্ষাভিত্তিক করার চেষ্টা করা হয়েছে। বর্তমান বাজারে কারেন্ট অ্যাফেয়ার্স বইয়ের তুলনায় এই বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে তুলনামূলকভাবে কম; MRP মাত্র ১০০ টাকা। নিকটবর্তী বুক স্টলে বইটি ৭০- ৮০ টাকার মধ্যে সংগ্রহ করতে পারবে চাকরিপ্রার্থীরা। প্রকাশকদের বক্তব্য, কম দামে আপডেটেড তথ্য পৌঁছে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।

সরকারি চাকরির প্রস্তুতিতে কারেন্ট অ্যাফেয়ার্সের ভূমিকা যে ক্রমশ বাড়ছে, তা পরীক্ষার প্রশ্নপত্রই প্রমাণ দিচ্ছে। সেই জায়গায় ছড়ানো তথ্যের বদলে যদি তারিখভিত্তিক ও পরীক্ষাভিত্তিক এরকম একটি বই পাওয়া যায়, তবে প্রস্তুতি নিঃসন্দেহে সহজ হয়। ‘Current Affairs 365 (2026- 27)’ সেই চাহিদা কতটা পূরণ করতে পারে, তা সময়ই বলবে। তবে প্রকাশের পর থেকেই পরীক্ষার্থীদের মধ্যে বইটি নিয়ে যে আগ্রহ তৈরি হয়েছে, তা স্পষ্ট।

Nabadip Saha

আমি নবদীপ সাহা, ইংরাজি সাহিত্য নিয়ে গত ২০২১ সালে বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে স্নাতক ডিগ্রি পাস করেছি। বর্তমানে একজন কন্টেন্ট রাইটার হিসেবে ডিজিটাল নিউজ মিডিয়ায় তিনবছর ধরে কাজ করছি। চাকরি, শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক কন্টেন্ট লেখায় বিশেষ অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুন

WBSSC গ্রুপ সি ও ডি প্র্যাক্টিস সেট (১৭) | WBSSC Group C and D Practice Set in Bengali WBSSC গ্রুপ সি ও ডি প্র্যাক্টিস সেট (১৬) | WBSSC Group C and D Practice Set in Bengali WBSSC গ্রুপ সি ও ডি প্র্যাক্টিস সেট (১৫) | WBSSC Group C and D Practice Set in Bengali WBSSC Group C D Practice Set in Bengali (14) | WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষার কমনযোগ্য প্রশ্নোত্তর WBSSC গ্রুপ সি ও ডি প্র্যাকটিস সেট (১৩) | WBSSC Group C and D Practice Set in Bengali