আশা কর্মী নিয়োগ 2022, দেখে নিন আবেদন পদ্ধতি

Published By: ExamBangla.com | Published On:
Share:

মহিলা প্রার্থীদের জন্য এক বিরাট সুখবর। পশ্চিমবঙ্গ সরকার অধীনস্থ জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় চুক্তির ভিত্তিতে পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে আশা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ আরও অন্যান্য তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন। West Bengal Asha Karmi Recruitment 2022.

আশা কর্মী নিয়োগ 2022

পদের নাম- আশা কর্মী।
শূন্যপদ- মোট ১৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ বা অবতীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। শুধুমাত্র বিবাহিতা/বিধবা/আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে।
বয়স- ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

চাকরির খবরঃ মার্চ মাসের সমস্ত চাকরির খবর দেখে নিন

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র নির্দিষ্ট বয়ানে পূরণ করে সংশ্লিষ্ট বি. ডি. ও অফিসে জমা দিতে হবে। আবেদনপত্র পাওয়া যাবে ০৯/০৩/২০২২ তারিখ থেকে সংশ্লিষ্ট বি. ডি. ও এবং বি.এম.ও.এইচ অফিস থেকে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ- ২৪/০৩/২০২২ বিকাল ৫ টা পর্যন্ত।
নিয়োগের স্থান- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট মহকুমার অন্তর্গত তিনটি ব্লকে (বালুরঘাট ব্লক, তপন ব্লক, কুমারগঞ্জ ব্লক) এই আশা কর্মী নিয়োগ করা হবে।
শূন্যপদের বিন্যাস- মোট ১৪ টি শূন্যপদের মধ্যে বালুরঘাট ব্লক এলাকায় ২ টি শূন্যপদ, তপন ব্লক এলাকায় ৯ টি শূন্যপদ এবং কুমারগঞ্জ ব্লক এলাকায় ৩ টি শূন্যপদ রয়েছে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে ব্লক অফিসে কর্মী নিয়োগ

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত প্রয়োজনীয় নথি যোগ করতে হবে তা নিম্নোক্ত-
১) বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড।
২) মাধ্যমিকের সার্টিফিকেট ও মার্কশিট।
৩) এলাকার বাসিন্দা হিসাবে ভোটার আইডেন্টি কার্ড অথবা রেশন কার্ড।
৪) কাস্ট সার্টিফিকেট।
৫) সম্প্রতি তোলা সেলফ স্টার্ট করা দুই কপি পাসপোর্ট সাইজ ফটো।

Application form: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here

আরও পড়ুন

WBSSC Group C D Admit Card Publish: কিভাবে ডাউনলোড করবেন, দেখে নিন হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ৯ হাজার টাকা ব্যাংক অব বরোদায় বিশাল নিয়োগ, যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া দেখে নিন ফেব্রুয়ারি মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? February Month Job Update 2026 রাজ্যের জেলায় জেলায় পাঞ্জাব ব্যাংকে নিয়োগ, ট্রেনিং চলাকালীন মাসিক স্টাইপেন্ড ১৫ হাজার টাকা