চাকরির খবর স্কলারশিপ 2026 পরীক্ষা প্রস্তুতি জেলার চাকরি রেজাল্ট

দক্ষিণ দিনাজপুরের স্বাস্থ্য বিভাগে বিভিন্ন পদে নিয়োগ, শুধু ইন্টারভিউতে পাশ করলেই চাকরি

Debasish Ghosh
---Advertisement---

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য রাজ্যের স্বাস্থ্য দপ্তর দারুন সুযোগ এনেছে। সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের স্বাস্থ্য বিভাগে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে এখানে প্রার্থী বাছাই করা হবে। নির্বাচিত প্রার্থীদের মাসিক ২২ হাজার টাকা থেকে বেতন দেওয়া শুরু হবে। জেলার যে কোন স্থায়ী বাসিন্দা নির্দিষ্ট যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। এজন্য পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট তারিখের আগে আবেদন জমা করতে হবে। আগ্রহী প্রার্থীরা এই নিয়োগের শূন্যপদের সংখ্যা, যোগ্যতার মাপকাঠি, বিস্তারিত আবেদন প্রক্রিয়া ও নিয়োগ প্রক্রিয়া দেখতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

দক্ষিণ দিনাজপুরের স্বাস্থ্য বিভাগে বিভিন্ন পদে নিয়োগ

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, এক্ষেত্রে একসঙ্গে ৬ ধরনের পদের জন্য কর্মী নিয়োগ হচ্ছে। জেলার স্বাস্থ্য দপ্তরের অফিস এবং বিভিন্ন হাসপাতালে কর্মীদের পোস্টিং দেওয়া হবে। কোন পদে কটি করে শূন্যপদ রয়েছে সেই হিসাব নিচে দেখে নেব।

পদের নাম শূন্যপদ ও ক্যাটাগরি
ডেন্টাল সার্জন (DEIC) ০১ (UR)
ডেন্টাল টেকনিশিয়ান (DEIC) ০১ (UR)
অডিওলজিস্ট ও স্পিচ থেরাপিস্ট ০১ (UR)
ল্যাবরেটরি টেকনিশিয়ান (NTEP) ০১ (EWS)
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (NMHP) ০৩ (UR-1, SC-1, EWS-1)
ব্লক এপিডেমিওলজিস্ট (XV FC) ০১ (EWS)

শিক্ষাগত যোগ্যতা

প্রতিটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে:

  • ডেন্টাল সার্জন: B.D.S ডিগ্রি এবং পশ্চিমবঙ্গ ডেন্টাল কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকতে হবে। সাথে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
  • ডেন্টাল টেকনিশিয়ান: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডেন্টাল টেকনোলজিতে ডিপ্লোমা এবং ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • অডিওলজিস্ট ও স্পিচ থেরাপিস্ট: ব্যাচেলর ইন অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথলজি বা B.Sc (Speech & Hearing) ডিগ্রি করা আবশ্যক।
  • ল্যাবরেটরি টেকনিশিয়ান: বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ এবং DMLT কোর্স করা থাকতে হবে। কম্পিউটার জ্ঞান থাকা আবশ্যক।
  • ক্লিনিক্যাল সাইকোলজিস্ট: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল সাইকোলজিতে ডিগ্রি অথবা সাইকোলজিতে স্নাতকোত্তর এবং এম.ফিল থাকতে হবে।
  • ব্লক এপিডেমিওলজিস্ট: লাইফ সায়েন্স বা এপিডেমিওলজিতে M.Sc অথবা BAMS/BHMS/BUMS সাথে MPH ডিগ্রি যেকোনো একটি থাকা আবশ্যক।
---Advertisement---

বয়সসীমা

এখানে আবেদন করতে গেলে একজন প্রার্থীর বয়সসীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে বয়েসে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় রয়েছে।

বেতন

পদের নাম মাসিক বেতন
ডেন্টাল সার্জন (DEIC) ৪২,০০০ টাকা।
ডেন্টাল টেকনিশিয়ান (DEIC) ২২,০০০ টাকা।
অডিওলজিস্ট ও স্পিচ থেরাপিস্ট ২৫,০০০ টাকা।
ল্যাবরেটরি টেকনিশিয়ান (NTEP) ২২,০০০ টাকা।
ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (NMHP) ৩০,০০০ টাকা।
ব্লক এপিডেমিওলজিস্ট (XV FC) ৩৫,০০০ টাকা।

আরও পড়ুনঃ জেলার স্বাস্থ্য দপ্তরে ন্যুনতম উচ্চ মাধ্যমিক পাসে কর্মী নিয়োগ 

আবেদন পদ্ধতি

এখানে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য,

  1. প্রথমে https://www.hrb.wb.gov.in/ সাইটে গিয়ে “Online Applications” সেকশনে যান।
  2. “Register Now” বাটনে ক্লিক করুন।
  3. নাম, মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন এবং “Save” বাটনে ক্লিক করুন।
  4. যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেটি দিয়ে লগইন করুন।
  5. আবেদনপত্র পূরণ করুন।
  6. এরপর Save and Next করে পাসপোর্ট সাইজের ছবি ও সিগনেচার স্ক্যান করে আপলোড করুন।
  7. আবার Save and Next করে আবেদন ফি জমা দিন।
  8. সমস্ত তথ্য চেক করে ফর্মটি Submit করুন এবং প্রিন্ট আউট কপিটি ভবিষ্যতের জন্য যত্ন করে রেখে দিন।

আবেদন ফি

জেনারেল ক্যাটাগরির জন্য ১০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির জন্য ৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

---Advertisement---

নিয়োগ প্রক্রিয়া

নিয়োগের ক্ষেত্রে প্রথমে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে। এরপর উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। নির্দিষ্ট কিছু পদের ক্ষেত্রে ইন্টারভিউ এর আগে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট নেওয়া হতে পারে। মোট ১০০ নম্বরের ভিত্তিতে চূড়ান্ত তালিকা তৈরি করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

  • আবেদন শুরু: ১৭/০৩/২০২৬।
  • রেজিস্ট্রেশন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ: ০৫/০৪/২০২৬।
  • আবেদন শেষ করার তারিখ: ০৬/০৪/২০২৬ (রাত ১১:৫৯ পর্যন্ত)।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.

এরকম গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষার আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম গ্রুপঃ Join Now

Dakshin Dinajpur District Health Recruitment 2026

DHFWS D. Dinajpur

📌 FULL TIME 📍 ONSITE, IN
💰 INR 22,000 – 42,000
Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

---Advertisement---
স্কলারশিপ
Current Affairs Book
জেনারেল নলেজ