রাজ্যের সরকারি মডেল স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদনপত্র ডাউনলোড করে নিন

Published By: ExamBangla.com | Published On:
Share:

পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি মডেল স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের একটি দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্য সরকারি বিদ্যালয়ে গুলিতে বর্তমানে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ পদ্ধতি একেবারেই স্থগিত রয়েছে। ভারতের সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে SSC মামলার রায় না বেরোনো পর্যন্ত এই নিয়োগ রাখার নির্দেশ রয়েছে রাজ্যের উপরে। তবে সম্প্রতি রাজ্যের কুশমন্ডি এবং হরিরামপুর সরকারি মডেল বিদ্যালয়ে বেশ কিছু বিষয়ে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

---Advertisement---

এখানে চাকরি প্রার্থীরা কোন কোন বিষয়ের শিক্ষক-শিক্ষিকা হিসেবে নিযুক্ত হতে পারবেন? আবেদনের জন্য কোন কোন যোগ্যতা প্রয়োজন হবে? কিভাবে আবেদন জানাবেন? নিয়োগ করা হবে? ইত্যাদির সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই পাবেন আজকের প্রতিবেদন থেকে।

কোন বিদ্যালয়ের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে?
বর্তমানে দক্ষিণ দিনাজপুরের সরকারি আধিকারিক এর দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, হরিরামপুর এবং কুশমন্ডি সরকারি মডেল বিদ্যালয় গুলিতে অতিথি শিক্ষক শিক্ষিকার নিয়োগ হতে চলেছে।

কোন কোন বিষয়ের শিক্ষক-শিক্ষিকা নিয়োগ হচ্ছে?
হরিরামপুর মডেল স্কুলে একজন ইতিহাস এবং একজন ভূগোলের শিক্ষক কিংবা শিক্ষিকাকে নিয়োগ করা হবে। অপরদিকে কুশমন্ডি মডেল স্কুলে শুধুমাত্র একজন ভূগোল শিক্ষক বা শিক্ষিকা নিযুক্ত হতে পারবেন।

আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে, একনজরে দেখে নিন 

এখানে কারা আবেদন জানাতে পারবেন?
১) কোন সরকারি বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক কিংবা শিক্ষিকারা উল্লেখিত পদগুলির জন্য আবেদন জানাতে পারবেন। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের আবশ্যিকভাবে ইংরেজি মিডিয়াম সরকারি বিদ্যালয়ে পড়ানোর পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

২) এর পাশাপাশি ০১/০১/২০২৫ হিসাবে আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৬২ বছর হতে হবে।

নিয়োগের পর কত বেতন পাবেন?
উভয় বিদ্যালয়ের অতিথি শিক্ষক কিংবা শিক্ষিকা পদে নিযুক্ত হলে যথেষ্ট ভালো মানের বেতন পাবেন শিক্ষক-শিক্ষিকারা। এই বিষয়ে জানার জন্য অবশ্যই নিচে দেওয়া লিংক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নেবেন।

কিভাবে নিয়োগ করা হবে?
এখানে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ এর মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে।

---Advertisement---

আরও পড়ুনঃ ইন্ডিয়ান ওয়েল কোয়ালিটি কন্ট্রোল অফিসার নিয়োগ, কোন যোগ্যতায় আবেদন?

কিভাবে আবেদন জানাবেন?
আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির সঙ্গে সংযুক্ত আবেদন পত্রটি সঠিক তথ্যের সাথে ভালোভাবে পূরণ করে প্রয়োজনীয় সকল নথিপত্রের সঙ্গে একত্রিত করে নির্দিষ্ট ঠিকানার ড্রপবক্সে পৌঁছে দিতে হবে। এই কাজটি আবশ্যকভাবে ১৯/০৩/২০২৫ তারিখ বিকেল ৫ টার মধ্যে সেরে ফেলতে হবে প্রতিটি চাকরিপ্রার্থীকে। এরপর আবেদনের উপর ভিত্তি করে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে ইন্টারভিউ এর তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.

আরও পড়ুন

WBMSC Clerk Recruitment 2026: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক ও ক্লার্ক নিয়োগ Railway ALP Recruitment 2026: ১১ হাজার শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন রাজ্যের ১৩ টি পৌরসভায় কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে আবেদন ইন্ডিয়ান নেভিতে মাধ্যমিক পাসে অগ্নিবীর নিয়োগ, আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন