অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় গ্ৰুপ- ডি কর্মী নিয়োগ, মাসিক বেতন ১২ হাজার টাকা

Published By: Debasish Ghosh | Published On:
Share:

রাজ্যের গুরুত্ত্বপূর্ণ জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের তরফ থেকে গ্ৰুপ- ডি বিভাগের কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেবলমাত্র অষ্টম শ্রেণী পাশ যোগ্যতার ভিত্তিতেই আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। যে কোনো ভারতীয় নাগরিক সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হলেই আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

পদের নাম— সাফাই কর্মী
মোট শূন্যপদ— ১ টি।
শিক্ষাগত যোগ্যতা— সরকারি অথবা সরকার স্বীকৃত যে কোনো বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই এখানে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন— এই পদের জন্য দৈনিক ৪০৪/- টাকা হিসেবে মাসিক বেতন দেওয়া হবে।
বয়সসীমা— আগ্রহী আবেদনকারীর বয়স নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে।

চাকরির খবরঃ রাজ্যে অষ্টম শ্রেণী পাশে ‘কর্মবন্ধু’ নিয়োগ

আবেদন পদ্ধতি— সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে। এরজন্য ইন্টারভিউর দিন আগ্রহী প্রার্থীকে নিজের সচিত্র নাগরিক পরিচয়পত্র, যেমন- ভোটার অথবা আধার কার্ড, ২ কপি সাম্প্রতিক রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র সহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউর ঠিকানায় উপস্থিত হতে হবে।

ইন্টারভিউর ঠিকানা— বিকল্প বিবাদ নিষ্পত্তি কেন্দ্র, জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ, জেলা আদালত চত্বর, বালুরঘাট, ৭৩৩১০১

ইন্টারভিউর তারিখ তারিখ— ২৫ জুলাই, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

আসাম রাইফেলসে কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাসে আবেদন শুরু CRPF এ ৯০০০ এরও বেশি কনস্টেবল নিয়োগ, মাধ্যমিক পাস হলেই আবেদন করুন ইন্ডিয়ান ব্যাংকে ৩৬৭ স্পেশালিস্ট অফিসার নিয়োগ, বিস্তারিত তথ্য দেখে নিন NPCIL এ ৩৩০ এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ, শুধু ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ IFFCO তে অ্যাকাউন্টেন্ট নিয়োগ, যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন