দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ জুলাই পর্যন্ত

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ডিভিসি ভারতের প্রসিদ্ধ একটি বিদ্যুৎ উৎপাদন সংস্থা। প্রায়শই এই সংস্থার তরফে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) সম্প্রতি তাদের ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে চাকরির জন্য আবেদন করতে পারবেন। মোট শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।

Employment No.- PLR/60/LO/PG CLAT/2023/11

পদের নাম- Executive Trainee (LAW)
মোট শূন্যপদ- ৪ টি। (UR- ৩ টি, OBC- ১ টি।)
শিক্ষাগত যোগ্যতা- BCI অথবা অন্য কোনো সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে আইন বিষয়ে ফুল-টাইম স্নাতক ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- কেন্দ্রীয় বেতন কমিশনের অন্তিম সুপারিশ অনুযায়ী উক্ত পদের বেতন হবে ৫৬,১০০/- টাকা থেকে ১,৭৭,৫০০/- টাকা পর্যন্ত।
বয়সসীমা- উক্ত পদের ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত বয়সের ঊর্ধ্বসীমা হবে ২৯ বছর।

চাকরির খবরঃ বেঙ্গল কেমিক্যালস্ কলকাতাতে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি- সরাসরি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট www.dvc.gov.in এ গিয়ে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। ওয়েবসাইটের Careers→ Recruitment→ Recruitment Notices অপশানে গিয়ে ওয়েবফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেইল আইডি থাকা আবশ্যক।

আবেদন ফি- SC, ST, PWD, Ex-SM ছাড়া অন্যান্য প্রার্থীদের এককালীন ৩০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।

নিয়োগ পদ্ধতি- সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। উল্লেখ্য, ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, উপলব্ধ জাতি শংসাপত্র ইত্যাদি নথিপত্র সঙ্গে নিয়ে যেতে হবে চাকরিপ্রার্থীদের।

আবেদনের শেষ তারিখ- ২৩ জুলাই, ২০২৩।

চাকরির খবরঃ ১ হাজার শূন্যপদে ব্যাংকে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা