রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কাজের সুযোগ

Published By: Debasish Ghosh | Published On:
Share:

ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এন্ড রুরাল ডেভেলপমেন্ট সেলের মাধ্যমে রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হল। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে কেবলমাত্র স্থায়ী বাসিন্দারা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে এই পদে কর্মী নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, বয়সসীমা, আবেদনের শেষ তারিখ সম্পর্কিত গুরুত্ত্বপূর্ন তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— 02/DRDC/SMP/2024

পদের নাম— Training Resources Person (TRP)
শিক্ষাগত যোগ্যতা— যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা সম্পন্ন চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এছাড়াও প্রার্থীকে বাংলা এবং ইংরেজি ভাষায় দক্ষ ভাবে কথা বলা এবং লেখালেখির অভিজ্ঞতা রাখতে হবে।

চাকরির খবরঃ মাধ্যমিক পাশে রাজ্যের কৃষি দপ্তরে কর্মী নিয়োগ

মাসিক বেতন— এই কাজের জন্য প্রার্থীকে দৈনিক ৯০০/- টাকা হারে প্রতিমাসে সর্বোচ্চ ২৬ দিন কাজের বেতন দেওয়া হবে।
বয়সসীমা— আগ্রহী আবেদনকারীদের নূন্যতম বয়স ৩২ বছর হতে হবে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বয়সের ঊর্ধ্বসীমার কোনো উল্লেখ নেই।

আবেদন পদ্ধতি— ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউতে বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি, কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে করে ইন্টারভিউর স্থানে উপস্থিত হতে হবে।

ইন্টারভিউর ঠিকানা— District Mission Management Unit & District Rural Development Cell, Siliguri Mahakuma Parishad, Hakimpara, Siliguri

ইন্টারভিউর তারিখ— ৩ অক্টোবর, ২০২৪।

Official Notification: Download Now
Official Website: Click Here

Debasish Ghosh

বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে ৭+ বছর ধরে রেল, ডিফেন্স ও পুলিশ নিয়োগ খবর কভার করছেন। এলিজিবিলিটি ও আবেদন পদ্ধতি বিশ্লেষণে দক্ষ। বিশ্বস্ত ও বিস্তারিত তথ্য প্রদান করেন।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা