DRDO -তে প্রচুর শূন্যপদে নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

Published By: Madhumita Pal | Published On:
Share:

১ হাজার ৯০১ টি শূন্যপদের কেন্দ্রীয় সরকারের চাকরির সুযোগ। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) -এর তরফে বিভিন্ন  গ্রুপ- সি ও গ্রুপ-বি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ- মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হবে, কোন পদে আবেদন করার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়সসীমা, বেতনক্রম, আবেদন পদ্ধতি সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।

DRDO -তে প্রচুর শূন্যপদে নিয়োগ

পদের নাম- টেকনিক্যাল- A। (Group -C)
পোস্ট কোড- ০২০২-০২২১
মোট শূন্যপদ- ৮২৬ টি।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে- বুক বাইন্ডার, কার্পেন্টার, মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, ফিটার, মেকানিস্ট, প্রিন্টার, ফটোগ্রাফার, ওয়েল্ডার সহ ইত্যাদি পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI সার্টিফিকেট কোর্স পাশ করে থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সরাসরি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত।

চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ

পদের নাম- সিরিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। (Group -B)
পোস্ট কোড- ০১০১-০১২৩
মোট শূন্যপদ- ১০৭৫ টি।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে- এগ্রিকালচার, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, বোটানি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, লাইব্রেরী সাইন্স, মেডিকেল টেকনোলজি, ফটোগ্রাফি, প্রিন্টিং টেকনোলজি, জুয়লজি সহ ইত্যাদি পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা- সিরিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের বিভিন্ন ট্রেড অনুযায়ী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তাদের কিছু পদের শিক্ষাগত যোগ্যতা নীচে দেওয়া হয়েছে। বাকি পদ্গুলির শিক্ষাগত যোগ্যতা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে জানতে পারবেন।

বয়স- প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সরাসরি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল ৬ অনুযায়ী ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত।

আবেদন পদ্ধতি- প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। www.drdo.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ জেনারেল ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা ধার্য করা হয়েছে। ST/ SC/ PWD/ EWS প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি জমা করতে হবে না।

নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা ও ট্রেড টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- আগ্রা, বালেশ্বর, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চন্ডিগড়, চেন্নাই, দেরাদুন, দিল্লি, হায়দ্রাবাদ, যোধপুর, কানপুর, নাসিক, তাজপুর, পুনে সহ দেশের বিভিন্ন স্থানে নিয়োগ করা হবে।

চাকরির খবরঃ রাজ্যের আশা কর্মী পদে কর্মী নিয়োগ

আবেদন শুরু- ৩ সেপ্টেম্বর, ২০২২
আবেদন শেষ- ২৩ সেপ্টেম্বর, ২০২২

Official Notification: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here

Madhumita Pal

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে ৩+ বছর ধরে বোর্ড পরীক্ষার আপডেট লিখছেন। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও CBSE সংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করেন। সিলেবাস ও রুটিন বিশ্লেষণে পারদর্শী।

আরও পড়ুন

IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ পশ্চিমবঙ্গ পুলিশে ড্রাইভার নিয়োগ শুরু হল, মাসিক বেতন ১২ হাজার টাকা