D.El.Ed পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত পর্ষদের, এবার পরীক্ষা আরও কঠিন হবে

Published By: ExamBangla.com | Published On:
Share:

নভেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে ডি.এল.এড এর ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। তার আগেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে জানানো হয়েছে, রাজ্যে ডি.এল.এড এর পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এবার ডি-এল-এড কলেজগুলির পরিবর্তে রাজ্যের সরকারি স্কুল ও কলেজগুলিকে পরীক্ষার সেন্টার করার কথা চিন্তা করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বর্তমানে রাজ্যে ডি.এল.এড কলেজের সংখ্যা প্রায় ৬০০ টির কাছাকাছি। যেখানে প্রতিবছর প্রাথমিকের শিক্ষক হওয়ার প্রশিক্ষণ গ্রহণ করেন হাজার হাজার প্রার্থী। কোর্সের সময়সীমা ২ বছর। দুই বছরের মধ্যে চারটি সেমিস্টার পরীক্ষা নেওয়া হয়। এবার সেই সেমিস্টার পরীক্ষা হবে বিভিন্ন সরকারি স্কুলে।

প্রতিবছর সেমিস্টারের পরীক্ষাগুলি রাজ্যের ডি.এল.এড কলেজগুলিতেই নেওয়া হতো। কিন্তু এবার থেকে ফাইনাল সেমিস্টারের সহ অন্যান্য সেমিস্টারের পরীক্ষাগুলি রাজ্যের সরকারি স্কুল ও কলেজগুলিতে নেওয়ার কথা ভাবছে পর্ষদ। তবে এবছরের জন্য কয়েকটি ডি.এল.এড কলেজকে চিহ্নিত করা হচ্ছে পরীক্ষা নেওয়ার জন্য। এক্ষেত্রে পর্ষদের যুক্তি, ডি.এল.এড পরীক্ষা নিয়ে বহুদিন ধরেই নানা অভিযোগ সামনে এসেছে, অতএব এবার সেই দিকটির চিন্তাভাবনা করেই এহেন সিদ্ধান্তে এসেছে পর্ষদ। একই সাথে এই সিদ্ধান্তের ফলে যাতে পরীক্ষাকেন্দ্র হিসেবে চিহ্নিত স্কুল ও কলেজগুলির পঠন পাঠনে ব্যাঘাত না ঘটে, সেদিকটাও দেখা হবে পর্ষদের তরফে। প্রসঙ্গত, সরকারি স্কুল ও কলেজগুলিতে পরীক্ষা নেওয়া হলেও যাবতীয় পরীক্ষাকেন্দ্রিক নিয়ম শৃঙ্খলা বজায় রাখা হবে, ডি.এল.এডের পরীক্ষায় থাকবে কড়া নজরদারির বন্দোবস্ত।

আরও পড়ুনঃ
বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ চলছে
WBPSC এর মাধ্যমে বিরাট নিয়োগ

Primary TET Practice Set: Click Here

সম্প্রতি পর্ষদের তরফে জানানো হয়েছে ডি.এল.এড কোর্সে ভর্তি হলে সেই প্রার্থী আবেদন করতে পারবেন টেট পরীক্ষার জন্য। অতএব প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে ডি.এল.এড ডিগ্রি বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পরীক্ষার্থীদের কাছে। পর্ষদ সভাপতি জানিয়েছেন, টেটের মতোই ডি.এল.এড পরীক্ষাতেও সর্বাপেক্ষা স্বচ্ছতা বজায় রাখার প্রচেষ্টা চলছে। প্রাইমারি টেট নিয়ে একাধিক নিয়মনীতি ঘোষণার পর এদিন ডি.এল.এড পরীক্ষাকে কেন্দ্র করে নয়া সিদ্ধান্ত নিয়ে এলো প্রাথমিক শিক্ষা পর্ষদ।

আরও পড়ুন

ইন্ডিয়ান নেভিতে মাধ্যমিক পাসে অগ্নিবীর নিয়োগ, আবেদন পদ্ধতি সহ রইল বিস্তারিত প্রতিবেদন IDBI ব্যাংকে ম্যানেজার পদে আবেদন চলছে, গ্র্যাজুয়েশন পাশে আবেদন করুন মার্চ মাসে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে? এক্ষুনি দেখে নিন সেন্ট্রাল ব্যাংকে ২৭৫ শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন চলবে ২৩ মার্চ পর্যন্ত WBCSC Assistant Professor Recruitment: ২ হাজারেরও বেশি শূন্যপদে সহকারী অধ্যাপক নিয়োগ